কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১২:১৭ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ এএম
অনলাইন সংস্করণ

উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ 

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট থানার সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৬ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের বিষয়টি নিউমার্কেট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাজিব নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এমন একটা তথ্য আমরা পেয়েছি। আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানীর নিউমার্কেট থানার সেন্ট্রাল রোডে অন্তবর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। যদিও এই ঘটনায় জড়িতদের শনাক্ত করা যায়নি। ‎

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১০

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১১

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১২

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৪

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৫

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৬

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৭

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৮

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৯

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

২০
X