কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

৩৮ পুলিশ কর্মকর্তাকে বদলি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

পুলিশ সদর দপ্তরের গুরুত্বপূর্ণ পদ ডিআইজি (প্রশাসন) পদে থাকা কাজী মো. ফজলুল করিমকে পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে বদলি করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে এই পদে নতুন করে কাউকে দেওয়া হয়নি।

এদিকে বেশ কিছুদিন শূন্য থাকা গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে।

এ ছাড়া ছয়টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে।

তাদের মধ্যে পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধায়, দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হোসাইনকে ফরিদপুরে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মো. মিজানুর রহমানকে দিনাজপুরে, হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনায়, ডিএমপির গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জে এবং ডিএমপির মোহাম্মদ বিল্লাল হোসেনকে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাসহ ৩৮ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলির তথ্য জানানো হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে পুলিশ টেলিকমের ডিআইজি মো. রফিকুল হাসান গনিকে হাইওয়ে পুলিশে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. নজরুল ইসলামকে এবিপিএন সদর দপ্তরে, গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলাকে পুলিশ সদর দপ্তরে, ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিলকে পিবিআইয়ে, পাবনার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানকে সিআইডিতে এবং নীলফামারীর পুলিশ সুপার আবুল ফজল মহম্মদ তারিক হাসান খানকে পিবিআইয়ে বদলি করা হয়েছে।

এর বাইরে অতিরিক্ত পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ২৩ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

বদলি করা পুলিশ কর্মকর্তাদের তালিকা—

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X