কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

গভীর রাতে সাংবাদিক-ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় টিআইবির উদ্বেগ

টিআইবির লোগো। ছবি : সংগৃহীত
টিআইবির লোগো। ছবি : সংগৃহীত

বিটিআরসির ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) নিয়ে মতামত দেওয়ার পর একজন সাংবাদিক ও মোবাইল ফোন ব্যবসায়ী সংগঠনের নেতাকে গভীর রাতে বাসা থেকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, যথোপযুক্ত অভিযোগ ছাড়াই নাগরিককে তুলে নেওয়ার ঘটনা আইনের শাসন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দেওয়া বিবৃতিতে টিআইবি এই ঘটনাকে ‘অস্বচ্ছ ও জবাবদিহিহীন অভিযান’ হিসেবে বর্ণনা করে জানায়, এটি অন্তর্বর্তী সরকারের ঘোষিত মানবাধিকারভিত্তিক রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক এবং সমালোচনা দমনের ইঙ্গিত বহন করে।

টিআইবি জানিয়েছে, গণমাধ্যমে প্রচারিত তথ্যানুযায়ী এনইআইআর নিয়ে প্রকাশ্যে মতামত দেওয়ার জেরে সাংবাদিক ও সংগঠনের নেতাকে মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে দীর্ঘসময় ডিবি হেফাজতে রাখা হয়। কখনো বলা হয় ‘তথ্য যাচাইয়ের জন্য’, আবার কখনো সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে ব্যবহৃত পদবির বিষয় উল্লেখ করা হয়—যা টিআইবির মতে পরস্পরবিরোধী ও অসত্য ব্যাখ্যা।

এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘ভিন্নমত দমনে গভীর রাতে কারণ না জানিয়ে তুলে নেওয়া কর্তৃত্ববাদী নিপীড়নমূলক চর্চার দৃষ্টান্ত। অভিযোগ থাকলে আইন অনুযায়ী সমন পাঠানো এবং আইনজীবীর উপস্থিতি নিশ্চিত করার নিয়ম স্পষ্টভাবে উপেক্ষা করা হয়েছে।’

তিনি আরও বলেন, “শুধু ব্যক্তিবদল নয়, গোয়েন্দা ও নজরদারি সংস্থার কাঠামোগত সংস্কার প্রয়োজন। রাষ্ট্রীয় নিরাপত্তার নামে নজরদারি সংস্কৃতি চলতে থাকলে ‘নতুন বাংলাদেশ’ বাস্তবায়ন কঠিন হবে।”

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সমালোচক মাত্রই শত্রু—এই মানসিকতা আত্মঘাতী। সংবাদ সম্মেলন করা বা সরকারি নীতির সমালোচনা করা কোনো অপরাধ নয়; বরং সংবিধানের ৩৭, ৩৮ ও ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকের অধিকার। এনইআইআর নিয়ে মতামত দেওয়ার কারণে সাংবাদিক ও ব্যবসায়ী নেতাকে জিজ্ঞাসাবাদকে টিআইবি রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর কাপুরুষোচিত হস্তক্ষেপ। যা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডেরও সুস্পষ্ট লঙ্ঘন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকের ঢল

বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আর্জেন্টিনার ‘গোপন’ পরিকল্পনা

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২

হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

টিআইবির বিবৃতি / কালো টাকা বৈধ করার সুযোগ দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার শামিল

৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন

হজ শেষে হাজিদের জন্য যে ৩ কাজ জরুরি

১০

বিশ্ববিদ্যালয়ের স্কলারদের ছাড়া শিল্প চলতে পারে না : রাগীব আলী

১১

আলজাজিরার অনুসন্ধান / নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে দক্ষিণ গাজা, স্যাটেলাইটে উঠে এলো ইসরায়েলের বর্বরতা  

১২

৫ জুলাই বিয়ে, জানালেন আমির নিজেই

১৩

বিশ্বকাপে ডাক পাওয়ায় পিছিয়ে গেল বিয়ে

১৪

‘আপা’ সম্বোধনে নয়, বাসি মিষ্টি বিক্রির দায়ে বনফুলকে জরিমানা : ইউএনও

১৫

অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

১৬

ব্রাহ্মণবাড়িয়া / ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় খাদে মাইক্রোবাস 

১৭

ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার

১৮

বরিশালে ইয়াবা-গাঁজাসহ কনস্টেবল গ্রেপ্তার

১৯

৩ জেলায় প্রশাসক নিয়োগ

২০
X