কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নিজের নির্বাচনী আসন ও দল নিয়ে যা জানালেন আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নীতিগত জায়গা থেকে নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করা প্রয়োজন। আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

কোন আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ বলেন, নির্বাচন করব বলে ঘোষণা দিয়েছি, তবে কোন জায়গা থেকে করব, সেটি ঘোষণা দিইনি।

সরকারে থেকে নির্বাচন করার প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, সরকারে থাকা আরও কেউ কেউ নির্বাচন করবেন, এমন কথাও আছে। এমন কোনো আইন বা বিধিনিষেধ নেই, যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তবে সরকারের পদে থেকে নির্বাচন করা স্বার্থের সংঘাত। সেই নীতিগত জায়গা থেকে মনে করি, যে বা যারাই নির্বাচনে অংশগ্রহণ করুক, তাদের নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করা প্রয়োজন। আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। বাকি বিষয়গুলো সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে জানাতে পারব।

কোন দল থেকে নির্বাচন করবেন, এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, রাজনৈতিক বিষয়ে এখন কোনো মন্তব্য না করাই ভালো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X