রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘ভয়টা কাকে, আমি নাকি আসিফ’

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মোয়াজ্জেম হোসেন। ছবি : সংগৃহীত
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মোয়াজ্জেম হোসেন। ছবি : সংগৃহীত

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিদেশ গমনে আবারও নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার (৩০ মার্চ) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন।

তবে এ নিষেধাজ্ঞাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মোয়াজ্জেম হোসেন। হঠাৎ করে ফের নিষেধাজ্ঞার পেছনে ‘রাজনৈতিক উদ্দেশ্য’ দেখছেন তিনি।

আদালতের আদেশের পরপরই নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন মোয়াজ্জেম হোসেন। সেখানে তিনি দাবি করেন, দীর্ঘ তদন্ত শেষে তার বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাকে ইতোপূর্বেই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল এবং আদালত নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল।

স্ট্যাটাসে মোয়াজ্জেম লিখেছেন, ‘গতকাল (২৯ মার্চ) আসিফ মাহমুদ সিটি করপোরেশন (ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন) নির্বাচন করার ঘোষণা দিয়েছে। নতুন করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সিআইডিকে ব্যবহার করে আজকে আবার নিষেধাজ্ঞা দিল। ভয়টা কাকে, আমি নাকি আসিফ?’

স্ট্যাটাসে তিনি দাবি করেন, তার দেশ ছেড়ে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা বা ইচ্ছে নেই। তিনি এ পরিস্থিতিকে ‘অত্যাচার’ হিসেবে অভিহিত করে সৃষ্টিকর্তার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।

আসিফ মাহমুদের সমর্থকদের মতে, আসিফ মাহমুদের সিটি করপোরেশন নির্বাচনের ঘোষণার ঠিক পরদিনই তার সাবেক ব্যক্তিগত সহকারীর ওপর এমন আইনি কড়াকড়ি নতুন আলোচনার জন্ম দিয়েছে। তাদের প্রশ্ন, মোয়াজ্জেমের বিরুদ্ধে এ আইনি পদক্ষেপ কি সত্যিই দুর্নীতির তদন্ত, নাকি আসিফ মাহমুদের রাজনৈতিক উত্থানকে বাধাগ্রস্ত করার কূটকৌশল?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X