কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৯:০৬ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় পাকিস্তানি নাগরিকের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফায়াজ আহমেদ (৪৩) নামে এক পাকিস্তানি নাগরিক মারা গেছেন। শুক্রবার (২৮ নভেম্বর) ভোর ৪টায় তার মৃত্যু হয়।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় মৃত্যুর খবরটি কালবেলাকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। তিনি বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তার মরদেহ পাকিস্তানে নিয়ে যেতে আজই (শনিবার) ঢাকায় পৌঁছেছেন তার বড় ভাই মো. সেলিম আখতার (৫৫)। মরদেহ বুঝিয়ে দেওয়ার জন্য সব ধরনের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।’

পুলিশ ও ফায়াজের পারিবারিক সূত্রে জানা গেছে, ফায়াজ চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেড এলাকায় ভালটেক্স ইন্টারন্যাশন বিডি লিমিটেড নামে একটি মোজার কোম্পানিতে টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন। তিনি সোমবার (২৪ নভেম্বর) শারীরিক অসুস্থতাজনিত কারণে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি হন এবং সেখানেই তার স্ট্রোক হয়। সেখানে থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে বুধবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে তাকে গুলশানের একটি হাসপাতালে স্থানান্তর ও ক্রিটিক‍্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

মৃত্যু ও মরদেহ হস্তান্তরের বিষয়ে গুলশান থানার উপপরিদর্শক তৌহিদুর রহমান বলেন, ‘এটি একটি স্বাভাবিক মৃত্যুর ঘটনা। তাই কোনো ধরনের সাধারণ ডায়েরি হয়নি। মরদেহটি যেহেতু দেশের বাইরে নেওয়া হবে এবং আমাদের থানা এলাকার হাসপাতালে তার মৃত্যু হয়েছে, সে কারণে থানা-পুলিশ সহযোগিতা করছে। আশা করছি, তার ভাইয়ের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে মরদেহটি পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা হবে।’

ফাইয়াজের পাসপোর্ট ও ভিসার তথ্য ঘেঁটে জানা গেছে, চলতি মাসের ১২ তারিখ তিনি পাকিস্তান থেকে বাংলাদেশে আসেন। ২২ তারিখ তিনি প্রথম শারীরিক জটিলতা অনুভব করেন। এর দুই দিন পর চট্টগ্রামের হাসপাতালে ভর্তি হন। ফায়েজ আহমেদ সর্বশেষ ৩ নভেম্বর পাকিস্তানে যান। গত ২৩ সেপ্টেম্বর তিনি বাংলাদেশের মাল্টিপোল ভিসা পান।

কালবেলা/নূর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X