কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

তপশিল-নির্বাচন নিয়ে ইসির সতর্কবার্তা

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি : সংগৃহীত
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ও ভোটের তারিখ ঘোষণার বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

শুক্রবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

আখতার আহমেদ বলেন, তপশিল ঘোষণার বিষয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি। কেউ যদি কোনো তারিখ প্রচার করেন, তা তাদের ব্যক্তিগত ধারণা বা হিসাব-নিকাশের ভিত্তিতে, এবং সম্পূর্ণ তাদের নিজস্ব দায়িত্বে।

তিনি বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরি এবং এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে- নির্বাচনের তপশিল ১১ ডিসেম্বর ঘোষিত হতে পারে। আবার কিছু সংবাদমাধ্যম ফেব্রুয়ারিতে ভোটগ্রহণের সম্ভাব্য তারিখও উল্লেখ করছে।

এদিকে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তপশিল নিয়ে আলোচনা করতে নির্বাচন কমিশন (ইসি) আগামী রোববার আনুষ্ঠানিক বৈঠকে বসবে। তপশিল ঘোষণার বিষয়টি নিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে আলোচনার জন্য ইসি চিঠি পাঠিয়েছে। গত বৃহস্পতিবার পাঠানো এই চিঠিতে ১০ বা ১১ ডিসেম্বর সাক্ষাতের সময় চাওয়া হয়।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ইসির চিঠির জবাবে আগামী ১০ ডিসেম্বর দুপুর ১২টায় সাক্ষাতের সময় নির্ধারণ করেছেন বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X