মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ফান্ড পেলে বন্ধ চিনিকল চালু করা হবে : শিল্প উপদেষ্টা 

চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকলের আখ মাড়াই মৌসুম উদ্বোধনকালে বক্তব্য দেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকলের আখ মাড়াই মৌসুম উদ্বোধনকালে বক্তব্য দেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি : কালবেলা

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বন্ধ থাকা চিনিকলগুলো ফান্ড পেলেই চালু করা হবে। আমরা সে লক্ষ্যে ফান্ড সংগ্রহের চেষ্টা করছি।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে দেশের ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকলের আখ মাড়াই মৌসুম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, চিনি শিল্পকে লাভজনক পর্যায়ে আনতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে চিনিকলগুলো আধুনিকীকরণ করা হচ্ছে এবং উন্নত জাতের আখ বীজ উদ্ভাবনের ওপর জোর দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আপনারা জানেন যে, বিভিন্ন চিনিকলের চিনি গুদামজাত হয়ে থাকে। সরকার যেটা উদ্যোগ নিয়েছে যে, বাংলাদেশের উৎপাদিত চিনি যতদিন গুদামজাত থাকবে ততদিন চিনি আমদানি করবে না। এ কারণেই চিনি টিসিবির মাধ্যমে এখন বাজারজাত করা হচ্ছে। আমরা আরেকটি উদ্যোগ নিয়েছি চিনিকলের অস্থায়ী শ্রমিকদের স্বাস্থ্য সেবা সুবিধা বাড়ানো হয়েছে।

উদ্বোধনের আগে তিনি কেরু চিনিকলের আধুনিকায়ন করা নতুন কারখানাটি ঘুরে দেখেন। চিনিকলের কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে এই মাড়াই কার্যক্রমের সূচনা করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

চলতি মাড়াই মৌসুমে কেরু এ্যান্ড কোম্পানির চিনিকলে ৭৬ হাজার টন আখ মাড়াই করে ৪ হাজার ২৫৬ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৫ দশমিক ৬০ শতাংশ। চিনিকলটি প্রতিদিন গড়ে ১১৫০ টন আখ মাড়াই করবে। ৭০ থেকে ৭৫ দিন সচল থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিএসএফআইসি'র চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রাশিদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি খুলনা রেঞ্জ মোহাম্মদ রেজাউল হক (পিপিএম), চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এবং পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান।

অনুষ্ঠানে সাতজন আখচাষিকে সর্বোচ্চ আখ উৎপাদনকারী চাষি হিসেবে মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X