কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

দেড় যুগ পর পুলিশ ক্যাডার হলেন আলোচিত দম্পতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০০৭ সালে সরকার বদলের গ্যাঁড়াকলে বাতিল হয় আলোচিত ২৭তম বিসিএস। সেই বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন এক দম্পতি। দীর্ঘ ১৮ বছরের রুদ্ধশ্বাস আইনি লড়াই শেষে অবশেষে জয়ের হাসি হাসলেন তারা।

উচ্চ আদালতের নির্দেশে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ৬৭৩ প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এই নিয়োগ তালিকার সবচেয়ে আলোচিত এবং উজ্জ্বল নাম হয়ে উঠেছেন দম্পতি মোহাম্মদ ওয়াজকুরনী এবং আফরোজা হক খান।

জনপ্রশাসনে নিয়োগপ্রাপ্ত ৭০ জন পুলিশ ক্যাডারের তালিকায় ঠাঁই পেয়েছেন এই অদম্য দম্পতি। বর্তমানে সরকারি চাকরিতে কর্মরত থাকলেও, নিজেদের পছন্দের ক্যাডারে যোগ দেওয়ার স্বপ্ন বিসর্জন দেননি তারা। সিদ্ধান্ত নিয়েছেন পুলিশ ক্যাডারের যোগ দেবেন। ওয়াজকুরনী বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তা এবং বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের উপপরিচালক এবং তার স্ত্রী আফরোজা হক খান দুর্নীতি দমন কমিশনে কর্মরত।

ওয়াজকুরনী ঢাকা কলেজ থেকে এইচএসসি পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। আর আফরোজা হক খান ভারতেশ্বরী হোমস থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পূর্ণ করেছেন।

দীর্ঘ ১৮ বছর আগের সেই স্বপ্ন আজ বাস্তবে ধরা দেওয়ায় আবেগে আপ্লুত এই দম্পতি ও তাদের পরিবার। তারা জানান, এই রায় কেবল তাদের ব্যক্তিগত জয় নয়, বরং এটি পিএসসির মতো একটি স্বাধীন সংস্থার স্বচ্ছতা ও বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা আরও বাড়িয়ে দিয়েছে।

জানা গেছে, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের শেষ দিকে এই বিসিএসের প্রক্রিয়া শুরু হলেও ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করা হয়েছিল। দীর্ঘ দেড় যুগ ধরে চলা এই আইনি লড়াইয়ের পর গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায় বহাল রেখে প্রথম সুপারিশপ্রাপ্তদের নিয়োগের পথ প্রশস্ত করেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে যেন সেই দীর্ঘ বঞ্চনার অবসান ঘটল।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিয়োগপ্রাপ্ত সব কর্মকর্তাকে আগামী ১ জানুয়ারি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদানের জন্য বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১০

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১১

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১২

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৩

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৪

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৫

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৬

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

১৭

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১৮

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১৯

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

২০
X