কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

দীপু দাসের আত্মার শান্তি কামনায় সারা দেশে বিশেষ প্রার্থনা

পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে দীপু দাসের আত্মার শান্তি কামনায় সারা দেশে বিশেষ প্রার্থনা। ছবি : কালবেলা
পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে দীপু দাসের আত্মার শান্তি কামনায় সারা দেশে বিশেষ প্রার্থনা। ছবি : কালবেলা

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ডের শিকার দীপু চন্দ্র দাসের আত্মার শান্তি ও সদগতি কামনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব এর সভাপতিত্বে এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত বিপ্লব চক্রবর্তীর পরিচালনায় প্রার্থনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মিলন কান্তি দত্ত, অশোক মাধব রায়, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, গোপাল দেবনাথ, রমেন মণ্ডল, ব্রজ গোপাল দেবনাথ, পরিমল কুমার ভৌমিক, গিরিধারী সাহা, রামানন্দ দাস, জগন্নাথ চন্দসহ অন্য ভক্তরা। প্রার্থনা সভায় ঢাকেশ্বরী মায়ের কাছে দীপু চন্দ্র দাসের আত্মার শান্তি ও সদগতি কামনা করা হয়।

এ ছাড়া এ দিন সারা দেশের জেলা ও উপজেলায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে বলে পরিষদের নেতারা জানিয়েছেন।

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে গত ১৮ ডিসেম্বর দীপু চন্দ্র দাসকে একদল দুর্বৃত্ত পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেয়। জানা যায়, নিহত গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাস (২৮) জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১০

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১১

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১২

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১৪

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১৫

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৬

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৭

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৮

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৯

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

২০
X