কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন হাইকমিশনার প্রণয় ভার্মার

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার আইভ্যাক পরিদর্শন। ছবি : সংগৃহীত
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার আইভ্যাক পরিদর্শন। ছবি : সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পরিদর্শন করেছেন। এ সময় তিনি ভিসা সেবার কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং ভিসা আবেদনকারীদের সঙ্গে কথা বলেন।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে ভারতীয় হাইকমিশনার আইভ্যাক পরিদর্শনে যান বলে জানায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

গত সপ্তাহে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন এবং তার স্থাপনাগুলোতে গুরুতর হুমকির কারণে আইভ্যাক, যমুনা ফিউচার পার্কের কার্যক্রম একদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল। পরে এটি পুনরায় চালু করা হয় এবং যেদিনের অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়েছিল, সেই সব আবেদনকারীদের জন্য শিগগিরই বিকল্প স্লট দেওয়া হয়েছে।

অনেক ভিসা আবেদনকারী গুরুতর রোগের চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন। এই মানবিক চাহিদাকে মাথায় রেখে এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন সত্ত্বেও ভারতীয় হাইকমিশন ঢাকা, খুলনা, সিলেট এবং রাজশাহীতে ভিসা কেন্দ্রগুলো চালু রেখেছে। তবে চট্টগ্রামের আইভ্যাক সাময়িকভাবে বন্ধ রয়েছে। ১৮-১৯ ডিসেম্বর রাতে চট্টগ্রামের সহকারী হাইকমিশনের প্রবেশপথে জনতার হামলা, পাথর নিক্ষেপ এবং প্রবেশপথ ভাঙার হুমকির কারণে এটি বন্ধ করা হয়।

পরিদর্শনের সময় আইভ্যাক কর্মকর্তারা প্রচুর পরিমাণে জাল নথি জমা দেওয়া এবং দালাল ও টাউটদের দ্বারা ভিসা সার্ভারে কৃত্রিম ট্রাফিক সৃষ্টি করে সাধারণ আবেদনকারীদের স্লট থেকে বঞ্চিত করার সমস্যা তুলে ধরেন। হাইকমিশনার বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই উদ্বেগগুলো তুলে ধরার আশ্বাস দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১০

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১১

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১২

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৩

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৫

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৬

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৭

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৮

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৯

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

২০
X