কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ এএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মৃত্যুতে ডিক্যাবের শোক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় ডিক্যাব জানায়, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সংগঠনটি গভীরভাবে শোকাহত। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা এবং জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তার ঐতিহাসিক ভূমিকা শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে।

শোকবার্তায় বলা হয়, তার (খালেদা জিয়া) আপসহীন নেতৃত্বে দেশের ইতিহাসের নানা সংকটময় সময়ে জাতি গণতন্ত্রহীন অবস্থা থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি বারবার অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন।

ডিক্যাব আরও জানায়, দেশ ও জাতির প্রতি বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান জাতি চিরকাল সম্মানের সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে বাংলাদেশের নারী নেতৃত্বে শক্তিশালী রাজনৈতিক অধ্যায়ের একটি যুগের অবসান ঘটল।

শোকবার্তায় বেগম খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে এই অপূরণীয় ক্ষতিতে তাদের ধৈর্য ও শক্তি দান করতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানানো হয়।

ডিক্যাবের সভাপতি এ কে এম মইনুদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান মামুন যৌথভাবে এই শোকবার্তায় স্বাক্ষর করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

বাজেটের সমালোচনা করলে প্রধানমন্ত্রী মন খারাপ করেন : নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১০

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১১

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১২

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১৩

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৪

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৫

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৭

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৮

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৯

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

২০
X