কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ
সংসদ নির্বাচন

প্রবাসীদের ভোটে নতুন নিয়ম ঘোষণা

ছবি : কালবেলা গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে প্রার্থী অন্তর্ভুক্তির শেষ সময়সীমা আগামী ৮ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৮ ফেব্রুয়ারির পর যদি কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল বা পুনর্বহাল হয়, তাহলে তিনি প্রবাসীদের ভোটে অন্তর্ভুক্ত হবেন না।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, আদালত যদি ৮ ফেব্রুয়ারির মধ্যে কোনো প্রার্থীর প্রার্থিতা পুনর্বহাল বা বাতিল করে, তবে তাকে পোস্টাল ব্যালটে অন্তর্ভুক্ত করা হবে। আর যদি এর পর প্রার্থিতা পরিবর্তিত হয়, প্রবাসীদের ভোট প্রযোজ্য হবে না। কারণ ব্যালট ছাপিয়ে প্রবাসীদের কাছে পাঠানো এবং ফেরত সংগ্রহ করার পর্যাপ্ত সময় থাকবে না।

ওসিভি ও আইসিপিভি প্রকল্প পরিচালক ড. সালীম আহমাদ খান জানান, বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ পর্যন্ত প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছেছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি। এর মধ্যে ৫ লাখ ৯ হাজার ৬০১ ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। মোট ৮ লাখ ৮৫ হাজার ৫৮৮ ভোট প্রদান হয়েছে, যার মধ্যে ৩ লাখ ৯৮ হাজার ১৭৮টি পোস্ট অফিসে জমা হয়েছে এবং ৫৫ হাজার ৩৮১টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

ইসি সচিব আরও বলেন, নির্বাচনী ব্যানারের ক্ষেত্রে আমরা ১০ ফুট বাই ৪ ফুট মাপ নির্ধারণ করেছিলাম। রঙিন ব্যানার ব্যবহার করার বিষয়টি নির্বাচনী আচরণবিধির ব্যতিক্রম হিসেবে গণ্য হবে। ডিজিটাল ডিসপ্লে বোর্ডে রঙিন ব্যানার অনুমোদিত, তবে অন্যান্য ক্ষেত্রে রঙিন বা পিভিসি ব্যানার ব্যবহার করলে রিটার্নিং কর্মকর্তারা ব্যবস্থা নেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X