কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

পোস্টাল ভোট নিয়ে ‘গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি’, যা জানাল ইসি 

সংগৃহীত গ্রাফিক্স
সংগৃহীত গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের বিষয়ে ‘গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি’ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিডি অ্যাপের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটারদের পোস্টাল ব্যালট অবশ্যই বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে পাঠাতে হবে। প্রতিটি পোস্টাল ব্যালটে ইউনিক কিউআর কোড সংযুক্ত থাকবে এবং এর জন্য বিশেষ ট্র্যাকিং ব্যবস্থাও রাখা হয়েছে।

ডাক বিভাগের নির্ধারিত চ্যানেল ছাড়া অন্য কোনো মাধ্যমে পাঠানো ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করবেন না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ইসি জানিয়েছে, পোস্টাল ভোটের সুবিধা পাবেন তিন শ্রেণির ভোটার। তারা হলেন— সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কারাবন্দি কয়েদিরা।

এছাড়া প্রবাসী বাংলাদেশিরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এ পর্যন্ত ১৫ লাখ ৩৩ হাজার নাগরিক পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন বলে জানানো হয়েছে।

রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, ভোটের দিন আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত যেসব পোস্টাল ব্যালট পৌঁছাবে, সেগুলো গণনার আওতায় আসবে। নির্ধারিত সময়ের পর পৌঁছানো ব্যালট বাতিল বলে গণ্য হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১০

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১১

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১২

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৩

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৪

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৫

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৬

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৭

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৮

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৯

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

২০
X