কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ইউনিফর্মে থাকা অবস্থায় পক্ষপাতিত্বের সুযোগ নেই : এয়ার চিফ মার্শাল

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ছবি : সংগৃহীত
বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ছবি : সংগৃহীত

বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, ইউনিফর্মে থাকা অবস্থায় কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই। কারও ব্যক্তিগত রাজনৈতিক মতামত থাকতে পারে, তবে তা কোনোভাবেই প্রকাশ করা যাবে না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি বাশারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিমানবাহিনী সদস্যদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বাংলাদেশ বিমানবাহিনী দায়িত্ব পালন করছে। নির্বাচনের দিন যে কোনো পরিস্থিতিতে বিমানবাহিনীর সদস্যদের মাঠে দৃশ্যমান থাকতে হবে। একই সঙ্গে ঘাঁটিতে অবস্থানরত সদস্যদের যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য ঘাঁটিতেই অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এবারই প্রথমবারের মতো নির্বাচনে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবে বিমানবাহিনী। নির্বাচন ও গণভোটে সারা দেশে বিমানবাহিনীর ৩ হাজার ৭৩০ সদস্য দায়িত্ব পালন করবেন।

ব্রিফিংয়ে বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১০

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১১

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১২

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৩

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৪

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৫

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৬

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৭

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৮

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৯

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

২০
X