কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে সব ধরনের অরাজকতা নির্মূলে র‍্যাব প্রস্তুত : কমান্ডার তানভীর

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৬ ও ঢাকা ৭ আসনের যে কোনো ধরনের অরাজকতা নির্মূলে র‍্যাব-১০ প্রস্তুত রয়েছে এবং ভোটের দিন সকাল ৮টা থেকে ভোটের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত নিরলসভাবে কাজ করবে র‍্যাব বলে মন্তব্য করেছেন কমান্ডার তানভীর হাসান শিথিল।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে র‍্যাব-১০ লালবাগ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। পুরান ঢাকার কবি নজরুল সরকারী কলেজ মাঠে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপরে তারা পার্শ্ববর্তী ঢাকা গভঃ মুসলিম হাইস্কুল কেন্দ্র পরিদর্শন করেন।

সংবাদ সম্মেলনে কমান্ডার তানভীর হাসান বলেন, আমাদের দায়িত্ব ঢাকা ৬ ও ঢাকা ৭ আসন। এই আসনের নিরাপত্তা দ্বায়িত্বে আমরা আছি। প্রত্যেকটা কেন্দ্রে পেট্রোল ফোর্স ইতোমধ্যে চলে গেছে । প্রতিটি কেন্দ্রে ড্রোন ও ডগ স্কোয়ার্ড থাকবে। ইতোমধ্যে সকল কেন্দ্র পর্যবেক্ষণ করা হয়েছে। যেকোনো ধরনের গুজব ও নাশকতামূলক কর্মকাণ্ড বানচাল করতে আমরা প্রস্তুত আছি এবং আমাদের সেই সক্ষমতা আছে। ভোট শুরু থেকে গননা শেষ না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবোএবং সুশৃঙ্খলভাবে ভোট নিশ্চিতে আমরা সর্বদা তৎপর থাকবো।

তিনি বলেন, নির্বাচনে পুলিশ, আনসার বাহিনী ও বিজিবি প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করবে। তারা নির্মূল করতে না পারলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও সেনাবাহিনী পদক্ষেপ নিবে।

এ সময় সাংবাদিকরা নির্বাচনে টাকা লেনদেনের বিষয়ে র‍্যাব কি পদক্ষেপ নিচ্ছে জানতে চাইলে তিনি বলেন, এক্ষেত্রে যদি কোনো ইনফরমেশন থেকে থাকে এবং যদি কেউ নিরাপত্তা চায় তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নিব।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রত্যেকটি প্রিসাইডিং অফিসার তার কেন্দ্রের তথ্য আমাদের জানাবে। নির্বাচন সুরক্ষা নামে একটি অ্যাপসের মাধ্যমে পরীক্ষামূলকভাবে আমাদের কার্যক্রম সম্পন্ন হয়েছে। কোনো কেন্দ্রের অনিয়মের তথ্য থাকলে অ্যাপসে জানানো মাত্রই আমরা ব্যবস্থা নেব।

কালবেলা/আইএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১০

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১১

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১২

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৩

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

১৪

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

১৫

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

১৭

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৮

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১৯

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

২০
X