কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৯ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সামরিক বাহিনী ও সরঞ্জাম চুক্তি নিয়ে তারেক রহমানকে ট্রাম্পের আহ্বান

ডোনাল্ড ট্রাম্প ও তারেক রহমান। ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প ও তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করার তাগাদা দেন তিনি। এতে বাংলাদেশের সামরিক বাহিনী বিশ্বের সেরা সরঞ্জাম অর্জনের সুযোগ পাবে বলে জানান ট্রাম্প।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) লেখা এই চিঠিতে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সফলতাও কামনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘আশা করি আপনি দুই পক্ষের মধ্যে হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আমাদের সম্পর্কের অসাধারণ অগ্রযাত্রা বজায় রাখবেন। এতে উভয় দেশেরই কৃষক-শ্রমিক লাভবান হবেন। একই সঙ্গে আশা করি, আপনি দ্রুত পদক্ষেপ নিয়ে নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করবেন, এতে আপনার সামরিক বাহিনী বিশ্বের সেরা সরঞ্জাম অর্জনের সুযোগ পাবে।’

তিনি আরও লেখেন, ‘আমি আমেরিকা ও বাংলাদেশের সম্পর্ককে আগের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী করতে আপনার সঙ্গে কাজ করার প্রত্যাশা করছি। বাংলাদেশে নিযুক্ত আমার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আমার পূর্ণ আস্থাভাজন। আমরা একসঙ্গে আমাদের উভয় দেশের সমৃদ্ধি ও নিরাপত্তা আরও বাড়ানোর সুযোগ পেয়েছি। আগামী দিনের জন্য আপনাকে শুভকামনা।’

এর আগে নির্বাচনের ফলাফল ঘোষণার পর যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাস ও রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সরাসরি অভিনন্দন জানিয়েছিলেন। দূতাবাসের এক বিবৃতিতে বলা হয় : ‘বাংলাদেশের জনগণকে সফল নির্বাচনের জন্য অভিনন্দন। বিএনপি ও তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা। যুক্তরাষ্ট্র নতুন সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১০

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১১

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১২

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৪

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৫

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৬

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

১৯

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

২০
X