কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৮ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিদের ঢল। ছবি : সংগৃহীত
রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিদের ঢল। ছবি : সংগৃহীত

পবিত্র মাহে রমজানের প্রথম জুমাকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। জুমার নামাজ আদায় ও বিশেষ মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই দলে দলে মুসল্লিরা মসজিদে সমবেত হন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লিদের উপস্থিতি বাড়তে থাকে। বেলা সাড়ে ১১টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ মসজিদে আসতে শুরু করেন। দুপুর সাড়ে ১২টার মধ্যেই মসজিদের মূল ভবন কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

মসজিদের ভেতরে জায়গা সংকুলান না হওয়ায় অনেক মুসল্লিকে বাইরে অবস্থান করে জুমার নামাজ আদায় করতে দেখা যায়। মসজিদ চত্বর ও আশপাশের সড়কেও মুসল্লিদের সারিবদ্ধভাবে নামাজ আদায় করতে দেখা গেছে।

জুমার নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। অনেক মুসল্লি জানান, রমজান মাসের প্রতিটি জুমা বায়তুল মোকাররমে আদায় করার চেষ্টা করেন তারা। পবিত্র এ মাসের প্রথম জুমায় অংশ নিতে পেরে তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।

এদিকে, জুমার নামাজকে কেন্দ্র করে মসজিদ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক উপস্থিতি লক্ষ্য করা গেছে। মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

রমজানের প্রথম জুমাকে ঘিরে বায়তুল মোকাররম এলাকায় ছিল ধর্মীয় আবহ, ভক্তি ও আন্তরিকতার এক অনন্য পরিবেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১০

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১২

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১৩

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৪

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৬

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৭

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৮

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৯

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

২০
X