কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হলেন ডা. আমান

ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ। ছবি : সংগৃহীত
ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিতে সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার বিশিষ্ট অর্থপোডিক চিকিৎসক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ।

রোববার (২২ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (প্রেষণ-১) মোহাম্মদ নূর-এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবা তদারকি এবং জরুরি চিকিৎসা সমন্বয় করবেন।

উল্লেখ্য, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আহত বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীর বিরতিহীন চিকিৎসাসেবা দিয়েছেন। প্রচারবিমুখ এই চিকিৎসক প্রধানমন্ত্রী তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পাওয়া ভালো সিদ্ধান্ত। তার দীর্ঘ চিকিৎসা অভিজ্ঞতা এবং পেশাদারিত্ব এই গুরুত্বপূর্ণ দপ্তরে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। তার এই নিয়োগের খবরটি চিকিৎসা অঙ্গন এবং সংশ্লিষ্ট মহলে ইতিবাচক সাড়া ফেলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১০

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১২

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৩

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৪

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৫

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৯

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

২০
X