কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

৩ দিনে মধ্যপ্রাচ্যগামী ১০২ ফ্লাইট বাতিল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার কারণে নিরাপত্তা ঝুঁকি এড়াতে গত তিন দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ১০২টি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ ও অন্যান্য দেশি-বিদেশি এয়ারলাইন্স।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের এই ফ্লাইটগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন

সোমবার (২ মার্চ) দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করা হয়।

এর মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি বাতিল হয় ২৩টি। এই তালিকায় রয়েছে এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ১টি, গালফ এয়ার (বাহরাইন) ১টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ১টি, এয়ার অ্যারাবিয়া (সংযুক্ত আরব আমিরাত) ৩টি, ইউএস-বাংলা এয়ারলাইন্স (বাংলাদেশ) ৬টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বাংলাদেশ) ১১টি ফ্লাইট।

গত ১ মার্চ বাতিল হয়েছে ৪০টি । এই তালিকায় জাজিরা এয়ারওয়েজ (কুয়েত) ২টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ৫টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, কাতার এয়ারওয়েজ (কাতার) ২টি, সালাম এয়ার (ওমান) ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৮টি, কুয়েত এয়ারওয়েজ (কুয়েত) ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্স (বাংলাদেশ) ৪টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বাংলাদেশ) ৯টি।

আজ ২ মার্চ দুপুর পর্যন্ত বাতিল হয়েছে ৩৯টি। এই তালিকায় কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ৫টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, কুয়েত এয়ারওয়েজ (কুয়েত) ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৮টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বাংলাদেশ) ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্স (বাংলাদেশ) ১০টি।

কালবেলা/এমএসকেএম/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১০

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১১

টিভিতে আজকের যত খেলা

১২

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৩

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৪

স্বর্ণের আজকের বাজারদর

১৫

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৬

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৭

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৮

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৯

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

২০
X