কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৫:০৯ পিএম
আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ঈদুল ফিতরে সরকারি ছুটি পাচ্ছেন কারা?

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি নির্ধারণ করা আছে। তবে এ ছুটির সময় আরও বাড়ানোর চিন্তা করছে সরকার। এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

সরকারি ঘোষণা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সে হিসেবে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা আছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, জনগণের সুবিধার কথা বিবেচনা করে এ ছুটি বাড়তে পারে। এ সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে। তাই এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।

ছুটির সময়সীমা নির্ধারণ হলেও কারা পেয়ে থাকেন বাংলাদেশে সরকারি ছুটি, এ নিয়ে প্রশ্ন থেকেই যায়।

মূলত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা পেয়ে থাকেন সরকারি ছুটি। এছাড়া ব্যাংক-বীমা এবং অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানও এই ছুটি অনুসরণ করে।

বাংলাদেশে সরকারি ছুটির বিষয়টি প্রধানত দুটি আইনি কাঠামো দ্বারা নিয়ন্ত্রিত হয়। সরকারি চাকরি আইন-২০১৮ অনুযায়ী সরকারি কর্মচারীরা প্রযোজ্য বিধি ও সরকারি আদেশ অনুসারে ছুটি পেয়ে থাকেন।

নির্ধারিত ছুটি বিধিমালা-১৯৫৯ অনুযায়ী বিভিন্ন ধরনের ছুটির (অর্জিত ছুটি, অসাধারণ ছুটি ইত্যাদি) বিধান নির্দিষ্ট করা আছে।

সাধারণ ছুটি সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে বছরের শুরুতেই ঘোষণা করা হয় এবং এটি সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য।

এছাড়া নির্বাহী আদেশে ছুটি মূলত নির্দিষ্ট শ্রেণির (সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা) কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য হয়, এটি বেসরকারি প্রতিষ্ঠানের জন্য সরাসরি প্রযোজ্য নয়।

তবে ব্যাংক, রেলওয়ে, আইনশৃঙ্খলা বাহিনী ও হাসপাতালের মতো অত্যাবশ্যক চাকরিগুলো জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব আইন অনুযায়ী ছুটির সময়সূচি নিয়ন্ত্রণ করে।

অপরদিকে বেসরকারি চাকরিজীবীরা সরকার ঘোষিত সাধারণ ছুটির বাইরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাকি ছুটি পেয়ে থাকেন। সরকারি বিধিমালার অন্য কোনো ছুটি তাদের জন্য সরাসরি প্রযোজ্য হয় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X