কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১২:০৯ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে শৈশবের কোচের স্ট্যাটাস

ফুটবলার হিসেবে জাইমা রহমানের শৈশবের কিছু দৃশ্য। ছবি : সংগৃহীত
ফুটবলার হিসেবে জাইমা রহমানের শৈশবের কিছু দৃশ্য। ছবি : সংগৃহীত

ব্যারিস্টার জাইমা রহমান বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এক আলোচিত নাম। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র মেয়ে হিসেবে পরিচিতি থাকলেও সম্প্রতি আলোচনায় এসেছে তার শৈশবের অনন্য ক্রীড়া প্রতিভা।

জাইমা রহমানের ফুটবল প্রেম এবং যুক্তরাজ্যের বিখ্যাত ক্লাব চেলসির বয়সভিত্তিক দলে তার সুযোগ পাওয়ার বিষয়টি নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

এই বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও নিজের অবস্থান পরিষ্কার করেছেন। এবার জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে স্মৃতি রোমন্থন করলেন তার শৈশবের কোচ মোহাম্মদ হাকিম।

সোমবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে বলেন, ‘জাইমা রহমানকে নিয়ে আমার বিশ্বাস আজকের নয়, এটি অনেক দিনের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ফল। ঢাকা আইএসডিতে পড়ার সময় সে আমার তত্ত্বাবধানে ফুটবল, সাঁতার এবং দৌড়— সব ক্ষেত্রেই অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছিল।’

স্ট্যাটাসে তিনি জানান, জাইমা রহমান শৈশবে স্বাভাবিক প্রতিভাবান, দুর্দান্ত অ্যাথলেটিক এবং নিজের সীমা অতিক্রম করার এক অদম্য মানসিকতাসম্পন্ন একজন ক্রীড়াবিদ ছিলেন।

কোচ হাকিম বলেন, ‘আমি আজও স্পষ্টভাবে মনে করতে পারি— সে সাঁতারে ছিল সেরা, আর দৌড়ে ছেলেদেরও পেছনে ফেলে সামনে এগিয়ে যেত। তার সেই আত্মবিশ্বাস, পরিশ্রম এবং জয়ের মানসিকতা তাকে অন্যদের থেকে আলাদা করেছিল।’

কোচের মতে, জাইমার আত্মবিশ্বাস ও জয়ের মানসিকতা তাকে অন্যদের থেকে আলাদা করেছিল, তাই তিনি যদি চেলসি উইমেন টিমে খেলার আমন্ত্রণ পেয়ে থাকেন তবে তাতে অবাক হওয়ার কিছু নেই।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান লন্ডনের ক্লাব চেলসিতে খেলার সুযোগ পাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা বিতর্কের বিষয়ে রোববার (২২ মার্চ) রাতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তার দাবি, জাইমার চেলসিতে সুযোগ পাওয়ার বিষয়ে তার দেওয়া বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। তিনি জানান, জাইমা রহমান লন্ডনে স্কুল পর্যায়ে থাকাকালীন ফুটবল খেলতেন এবং সে সূত্র ধরেই চেলসির বয়সভিত্তিক দলে গোলরক্ষক হিসেবে তার খেলার সুযোগ এসেছিল।

দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই গোলরক্ষক উল্লেখ করেন, জাইমা রহমানের স্কুলে গোলকিপিং করার কথা তিনি খোদ তারেক রহমানের মুখ থেকেই শুনেছিলেন। মূলত উচ্চতার কারণে এই পজিশনে জাইমার বিশেষ দক্ষতা ছিল এবং মিরপুরে এক ম্যাচ চলাকালীন জাইমা নিজেও আমিনুল হকের কাছে তার গোলকিপিংয়ের অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন।

সেদিনের স্মৃতি টেনে আমিনুল হক বলেন, জাইমা রহমান তাকে বলেছিলেন— ‘আঙ্কেল, আমি কিন্তু স্কুলে আপনার মতো গোলরক্ষক ছিলাম’। তবে ক্রীড়াপ্রেমী হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান তাদের মেয়েকে আগে পড়াশোনা শিখিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেন। ফলে চেলসির মতো বড় ক্লাবে সুযোগ আসা সত্ত্বেও জাইমাকে লেখাপড়ায় মনোযোগী হতে বলা হয়।

এর আগে জাইমা রহমানের চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়া ইস্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে আমিনুল হক সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হচ্ছে উল্লেখ করে সংবাদমাধ্যমকে প্রকৃত ঘটনা জানান বলেও স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান একজন সফল ব্যারিস্টার। তিনি বর্তমানে নারীর ক্ষমতায়ন, সাইবার নিরাপত্তা, পরিবেশ রক্ষা এবং শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ সামাজিক ও নাগরিক ইস্যুগুলো নিয়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ধস-জলোচ্ছ্বাসের শঙ্কা নেই, দু-একদিনের মধ্যে পরিস্থিতির উন্নতির আশা

আর্জেন্টিনার জয়ের নায়ককে ‘দেখলে মেরেই ফেলতেন’ স্কালোনি! কিন্তু কেন?

শিক্ষকের রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

যমুনার তীরে নতুন বন্দর

নিজ মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে...

অনিয়মের প্রতিবাদ করায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি

ইউটিউবে মাদ্রাসার প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

বন্যা-পাহাড়ধসে প্রাণহানি ৫, বিপর্যস্ত দুই লক্ষাধিক মানুষ

ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সবার অংশগ্রহণের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবের

১০

গার্মেন্টসকর্মীর আত্মহত্যা: ‘পরকীয়া নয়, পারিবারিক বিরোধই কারণ’

১১

বন্যাদুর্গতদের সহায়তায় এনসিপির রেসপন্স টিম গঠন

১২

৮০ বছরে পদার্পণ উপলক্ষে ডিএমসি ডে-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

ঢাকাসহ ১৬ অঞ্চলে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা সংকেত

১৪

‘১,০০০ মিসাইল প্রস্তুত’, ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

১৫

গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

১৬

যুক্তরাষ্ট্রের ওপর কোনো আস্থা নেই, চুক্তি ভাঙলে কঠোর জবাব: ঘালিবাফ

১৭

ক্রিপ্টোকারেন্সি দিয়ে কেনাকাটা জায়েজ কি না, জানালেন মুফতি তকি উসমানী

১৮

‘লোক ভাড়া করে’ যুবককে কুপিয়ে হত্যা

১৯

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী করল এআই

২০
X