কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১২:২৭ এএম
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় শায়খ আহমাদুল্লাহর স্ট্যাটাস

শায়খ আহমাদুল্লাহ। ছবি : সংগৃহীত
শায়খ আহমাদুল্লাহ। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ডুবে বহু হতাহতের ঘটনায় সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।

বুধবার (২৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ওই স্ট্যাটাস দেন তিনি।

রাত ৮টা ৫৫ মিনিটে দেওয়া ওই স্ট্যাটাসে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানোর মতো নিরাপদ সড়কের জন্য আর কত বছর আমাদের অপেক্ষা করতে হবে!’

ফেসবুকে দেওয়ার ৩০ মিনিটের ব্যবধানে স্ট্যাটাসটিতে অর্ধলাখের বেশি রিয়েকশন পড়েছে। সেই সঙ্গে প্রায় আড়াই হাজার আইডি থেকে স্ট্যাটাসটির মন্তব্যের ঘরে নানা মন্তব্য করার পাশাপাশি ৩ হাজারের বেশি মানুষ শায়খ আহমাদুল্লাহর স্ট্যাটাসটি শেয়ার করেছেন।

উল্লেখ্য, বুধবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বাসটিতে প্রায় অর্ধশত যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপর কয়েকজন সাঁতরে উপরে উঠতে পারলেও বাকিরা বাসটির সঙ্গে পানিতে তলিয়ে যান।

এ ঘটনায় বুধবার রাত ৯টা পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সেই সঙ্গে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সঙ্গে ঘটনাস্থলে কাজ করছে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X