কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০২:১৪ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধ হচ্ছে প্রিপেইড মিটারের মাসিক চার্জ : বিদ্যুৎমন্ত্রী

প্রিপেইড মিটার। ছবি : সংগৃহীত
প্রিপেইড মিটার। ছবি : সংগৃহীত

বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত অভিযোগ ও অসন্তোষের অবসান ঘটিয়ে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ আদায় নিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও চাপা ক্ষোভ ছিল। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং জনবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে দ্রুতই এই মিটার চার্জ পদ্ধতি সম্পূর্ণভাবে বাতিল করা হচ্ছে।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে রিচার্জের সময় নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘মিটার ভাড়া’ বা রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে পরিশোধ করতে হয়, যা নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি ছিল।

অনেক গ্রাহক অভিযোগ করে আসছিলেন যে, বছরের পর বছর ধরে রিচার্জের টাকা থেকে এই চার্জ কেটে নেওয়া হচ্ছে। মিটারের প্রকৃত মূল্য অনেক আগেই উঠে গেলেও কেন এই অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, অতীতে মিটার ক্রয়ে অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে যে দায় তৈরি হয়েছিল, তা গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল। বর্তমান সরকার গ্রাহকদের আর্থিক সাশ্রয় নিশ্চিত করা এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১১

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১২

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৩

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৪

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৫

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৬

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৭

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৮

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৯

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

২০
X