কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সভাপতি মো. রাজিউর রহমান ও সাধারণ সম্পাদক রাজিব মিনা। ছবি : সংগৃহীত
সভাপতি মো. রাজিউর রহমান ও সাধারণ সম্পাদক রাজিব মিনা। ছবি : সংগৃহীত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ নারকোটিক্স কন্ট্রোল সার্ভিস অ্যাসোসিয়েশনের (BANCSA) কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) ঢাকায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নবম গ্রেড হতে তদূর্ধ্ব অফিসাররা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) রাজিব মিনা।

সিনিয়র সহসভাপতি পদে মো. মানজুরুল ইসলাম এবং মোহাম্মদ খোরশিদ আলম, সহসভাপতি পদে বিপ্লব কুমার মোদক, মুহাম্মদ খালেদুল করিম ও পলাশ পাল এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. এমদাদুল ইসলাম মিঠুন জয়ী হয়েছেন।

এ ছাড়া অন্যান্য কর্মকর্তাদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আবু জাফর এবং মো. আসলাম হোসেন; কোষাধ্যক্ষ পদে মো. জাকির হোসেন; বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক পদে ড. মো. আবু সাঈদ মিয়া (ঢাকা বিভাগ), মো. সিরাজুল মোস্তফা (চট্টগ্রাম বিভাগ), এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের (খুলনা বিভাগ), মো. নজরুল ইসলাম (রাজশাহী বিভাগ), মো. নাজমুল ইসলাম (বরিশাল বিভাগ); দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল হালিম রাজ; প্রচার সম্পাদক পদে মো. বেলাল হোসেন; তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে মো. মেহেদী হাসান; গবেষণা ও প্রকাশনা পদে মো. আহসানুল কবির বুলবুল; সমাজকল্যাণ সম্পাদক পদে সুমি খাতুন; আইনবিষয়ক সম্পাদক পদে মো. আশরাফুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম রাজিবুর রহমান; মহিলাবিষয়ক পদে কাশফিয়া আলম; প্রশিক্ষণ, উচ্চ শিক্ষা ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে আদনান জোবায়ের এবং আপ্যায়নবিষয়ক সম্পাদক পদে কাজী দিদারুল আলম নির্বাচিত হয়েছেন।

অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১০

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১১

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১২

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৩

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৪

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৫

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৬

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৭

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৮

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৯

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

২০
X