কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

বিতর্কিত সেই নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনের বদলি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

জাতীয় সংসদের অধিবেশনে সাউন্ড সিস্টেম বিভ্রাট ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী (ই/এম-৭) মো. আনোয়ার হোসেনকে বদলি করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনকে গণপূর্ত ই/এম বিভাগ-১২, ঢাকায় বদলি করা হয়েছে। তাকে আগামী ২ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় আগামী রোববার (৫ এপ্রিল) থেকে তিনি তাৎক্ষণিকভাবে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি নতুন কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন।

গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। উদ্বোধনী অধিবেশনেই স্পিকার হাফিজ উদ্দিন আহমদসহ সংসদ সদস্যরা সাউন্ড সিস্টেম ও হেডফোনে মারাত্মক বিভ্রাটের সম্মুখীন হন। যান্ত্রিক ত্রুটির কারণে একপর্যায়ে স্পিকার হ্যান্ডমাইক ব্যবহার করে অধিবেশন মুলতবি করতে বাধ্য হন। নতুন সংসদের প্রথম দিনেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় সংসদ সদস্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

এ নিয়ে গত ১৪ মার্চ দৈনিক কালবেলায় ‘অদক্ষ হাতে সংসদের সাউন্ড, মাইকে ফুটে উঠল লজ্জা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।

সাউন্ড সিস্টেমের এই বিপর্যয় কোনো ‘সাবোটাজ’ বা অন্তর্ঘাতমূলক কি না, তা খতিয়ে দেখতে গত ২৮ মার্চ একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সংসদীয় কমিটি। কমিটিকে আগামী ৩ এপ্রিলের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত চলাকালীন এবং কমিটি গঠনের মাত্র চার দিনের মাথায় দায়িত্বপ্রাপ্ত এই প্রকৌশলীকে বদলি করা হলো।

গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, শব্দযন্ত্রের স্থায়ী সমাধান এবং ভবিষ্যতে এ ধরনের লজ্জাজনক পরিস্থিতি এড়াতে তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১০

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১১

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১২

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৩

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৪

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৫

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৬

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৭

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৮

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৯

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

২০
X