কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সংসদে বিচার চাইলেন হানজালা

হানজালা
সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিচার চাচ্ছেন মাওলানা হানজালা | ছবি : সংগৃহীত

সংসদ ভবনে প্রবেশের সময় নিজেকে ‘জঙ্গি’ বলে সম্বোধন করার অভিযোগ তুলে ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান।

জাতীয় সংসদের একজন চলমান এমপিকে সংসদের কাছেই এভাবে অপমান করা হয়েছে, যা সংসদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলে আমি মনে করি

হানজালা বলেন, ‘‘গত ৩০ মার্চ আমি আপনার (স্পিকার) সহধর্মিণীর জানাজায় এসেছিলাম। দক্ষিণ প্লাজা থেকে যখন আমি ঢুকব, তখন পিছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল, ‘ওইযে জঙ্গি এমপি যাচ্ছে’। এই বিষয়টা আসলে এভাবে আসতো না। কিন্তু একটু পর সোশ্যাল মিডিয়ায় দেখলাম, বিষয়টি নিয়ে খুব আলোচনা চলছে। জাতীয় সংসদের একজন চলমান এমপিকে সংসদের কাছেই এভাবে অপমান করা হয়েছে, যা সংসদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলে আমি মনে করি।’’

এ ধরনের সম্বোধনের কারণ হিসেবে তিনি ধারণা করেন, তার মাথায় পাগড়ি এবং সাদা পাঞ্জাবি পরিধানের কারণে তাকে এভাবে বলা হয়ে থাকতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, আমি মনে করি আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের পোশাক কখনো জঙ্গির এসেম্বল হতে পারে না।

এ সময় তিনি ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

ছাতার ভেতর বোমাকাণ্ড / বোতামে চাপ লাগলেই ঘটত ভয়ানক এক ঘটনা, বেড়িয়ে এলো নতুন তথ্য

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

১০

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

১১

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

১২

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

১৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৪

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১৫

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১৬

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৭

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৮

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

১৯

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

২০
X