কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় চলমান শিক্ষক সংকট নিরসনে বড় ধরনের নিয়োগের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৫ এপ্রিল) সকালে সিলেটের জালালাবাদ গ্যাস মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জানান, খুব শিগগিরই প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৬০ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ৩২ হাজার ৫০০টি প্রধান শিক্ষক পদের মামলা সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগলেও, এ সময়ে পাঠদান স্বাভাবিক রাখতে অবসরপ্রাপ্ত দক্ষ শিক্ষকদের নিয়ে একটি ‘শিক্ষক পুল’ গঠনের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এই পুল থেকে অভিজ্ঞ শিক্ষকদের খণ্ডকালীনভাবে সংকটপূর্ণ বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে।

মন্ত্রী বলেন, এতে একদিকে অভিজ্ঞতার সঠিক ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি কমবে।

তিনি আরও জানান, পাবলিক পরীক্ষার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হওয়ার সমস্যা কমাতে প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক ‘মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রতিটি শ্রেণিকক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং স্থানীয় সংসদ সদস্যদের নিজ এলাকার স্কুলগুলো অনলাইনে পর্যবেক্ষণের সুযোগ রাখা হয়েছে।

সরকারের লক্ষ্য শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা এবং শুধু অবকাঠামো নয়— শিক্ষার আধুনিকায়ন ও নৈতিক মানোন্নয়ন নিশ্চিত করাও সরকারের অগ্রাধিকার বলে জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন— আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরীসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১০

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১১

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১২

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৩

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৪

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৫

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৬

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

১৭

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১৮

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১৯

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

২০
X