বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১১ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

দীর্ঘ সময় ধরে সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে : স্পিকার

বক্তব্য রাখছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সংসদে ওয়াকআউট করা বিরোধী দলের অধিকার। আমরা যখন বিরোধী দলে ছিলাম অনেক ওয়াকআউট করেছি। এটি একটি রাজনৈতিক চর্চা। তবে দীর্ঘ সময় ধরে সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। জনগণ আবার তাদের অধিকার হারিয়ে ফেলবে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বরিশাল সার্কিট হাউসে চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় স্পিকার বিরোধী দল ও সরকারি দলের প্রতি আহবান জানিয়ে বলেন, বিরোধী দলের প্রতি আমার আহ্বান রইল তারা যেন কারণে অকারণে ওয়াকআউট না করে। আর সরকারি দলের প্রতি আহ্বান তারা যেন বিরোধীদলকে একমোডেট করার চেষ্টা করে।

তিনি আরও বলেন, বিরোধীদলকে তাদের কাজ করার মতো সেই স্পেসটা যাতে দেয়। বিশেষ করে যেসব দল স্বৈরশাসনের বিরুদ্ধে একত্রে রাজপথে আন্দোলন করেছে তারা যেন নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখে।

স্পিকার আরও বলেন, না হলে বিদেশে যারা পালিয়ে আছে তারা আবার ফিরে এসে এদেশে দুঃশাসন কায়েম করবে। সুতরাং নিজের রাজনৈতিক দলের ম্যানিফাস্টার বাস্তবায়ন করতে গিয়ে জনগণের অধিকার যাতে হরণ করা না হয় সে ব্যাপারে সরকার-বিরোধী দল উভয় যত্নবান থাকবেন বলে আশা প্রকাশ করেন স্পিকার বলেন, সম্মিলিতভাবে ঐক্যের মাধ্যমে এদেশ ধীরে ধীরে অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আরও বলেন, অনেকদিন পর আমরা গণতন্ত্রে পদার্পণ করেছি। আমাদের জীবন থেকে মূল্যবান ১৭টি বছর কেড়ে নিয়েছে। গণতন্ত্র চর্চা ব্যাহত হয়েছে। গণতন্ত্র না থাকার কারণে হত্যা, লুট, রাষ্ট্রীয় সম্পদ পাচার হয়ে বিদেশে চলে গেছে।

তিনি আরও বলেন, আমাদের জাতীয় জীবনের সবচেয়ে অন্ধকার সময় ছিল বিগত ১৬ বছর। যেখানে নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ হয়েছে। সাধারণ মানুষের কোনো অধিকার ছিল না। মানবাধিকার দেশ থেকে বিদায় নিয়েছে। সাধারণ মানুষের জীবনে অন্ধকার নেমে এসেছিল।

অবশেষে ছাত্র, তাদের অভিভাবক, সাধারণ মানুষের আত্মদানের ফলে দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আশা করব গণতন্ত্র আর কোনোদিন হারিয়ে যাবে না। কোন দল গণতন্ত্রকে আর নির্বাসনে পাঠানোর চেষ্টা করবে না। আশা করব সাধারণ মানুষের অধিকার যেন সবসময় প্রতিষ্ঠিত থাকে।

তিনি আরও বলেন, আগামী দিনে কোনো স্বৈরশাসক বাংলাদেশের প্রভাব বিস্তার করবে এমন সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। কারণ বাংলাদেশের জনগণ গণতন্ত্রের প্রতি সচেতন এবং গণতন্ত্রের অতন্দ্র প্রহরী।

এর আগে তিনি ভোলা সফর শেষে বরিশাল সার্কিট হাউসে পৌঁছালে সেখানে তাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। পরে বরিশাল চেম্বার অব কমার্স আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / ৩০ দিনের মধ্যে বেনজীরকে দেশে ফেরানোর চেষ্টা চলছে

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

১০

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১১

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১২

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১৩

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৫

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৬

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৭

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৮

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৯

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

২০
X