কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৮ এএম
অনলাইন সংস্করণ

‘ফুয়েল পাস বিডি’ অ্যাপ নিয়ে সুখবর দিল জ্বালানি মন্ত্রণালয় 

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমের বিস্তৃতি ঘটাতে মোটরসাইকেল নিবন্ধনের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপ সারাদেশে সাত জেলায় সম্প্রসারণ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো ও ময়মনসিংহ জেলায় নিবন্ধিত মোটরসাইকেলগুলো এখন থেকে ফুয়েল পাস বিডি সিস্টেমে অন্তর্ভুক্ত হবে।

এছাড়া রাজধানীর আরও ১১টি ফিলিং স্টেশনে পাইলটিং কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। স্টেশনগুলো হলো-শাপলা চত্বরের করিম অ্যান্ড সন্স, মহাখালীর ইউরেকা এন্টারপ্রাইজ ফিলিং স্টেশন, এয়ারপোর্টের মাসুদ হাসান ফিলিং স্টেশন, তেজগাঁও শিল্প এলাকার সততা অ্যান্ড কোম্পানি, তেজগাঁওয়ের কামাল ট্রেডিং এজেন্সি, সিটি ফিলিং স্টেশন, মিরপুর ইব্রাহিমপুরের দিগন্ত ফিলিং স্টেশন, গাবতলীর এসপি ফিলিং স্টেশন লিমিটেড, উত্তরার সেবা গ্রিন ফিলিং স্টেশন, মিরপুর-২-এর স্যাম অ্যাসোসিয়েটস এবং মিরপুর কালশী রোডের সুমাত্রা ফিলিং স্টেশন।

এর আগে তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন ও আসাদগেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস অ্যাপ চালু করা হয়। পরে আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জের নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এবং কল্যাণপুরের খালেক সার্ভিস স্টেশনেও তা চালু করা হয়। এ নিয়ে ঢাকায় মোট ১৮টি পাম্পে অ্যাপটি চালু হলো।

দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে স্বচ্ছ ও আধুনিক করতে এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু করেছে।

প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক ও চালকদের জন্য উন্মুক্ত এই অ্যাপের মাধ্যমে নিবন্ধিত মোটরসাইকেলগুলো জ্বালানি নিতে পারবে।

সফল পাইলটিং শেষে পর্যায়ক্রমে অ্যাপটি দেশের সব ধরনের যানবাহনের জন্য চালু করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X