কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মাথায় ইট মেরে মোটরসাইকেল আরোহীকে হত্যাচেষ্টায় তিন আসামি কারাগারে 

মোটরসাইকেল আরোহীকে মাথায় ইট মেরে জখমের ঘটনার সিসিটিভি ফুটেজ।
মোটরসাইকেল আরোহীকে মাথায় ইট মেরে জখমের ঘটনার সিসিটিভি ফুটেজ।

রাজধানীর কাফরুল এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে ইটের আঘাতে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে কারাগারে পাঠানোর হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক মো. হাসিবুর রহমান আবেদনটি করেন। প্রসিকিউশন বিভাগের এসআই ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- মো. পারভেজ, আনোয়ার হোসেন বাবু ও মো. ফয়সাল ওরফে কালু৷ তবে এদিন আসামিপক্ষে কোনো আবেদন ছিল না।

গত বৃহস্পতিবার ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে মো. পারভেজকে এবং ইব্রাহিমপুর এলাকা থেকে আনোয়ার হোসেন বাবুকে গ্রেপ্তার করা হয়। এছাড়া কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করে র‍্যাব-৪।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত মঙ্গলবার রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলে নিজ বাসায় ফিরছিলেন ভুক্তভোগী যুবক সাজিদ চৌধুরী রাফি। তিনি কাফরুল থানাধীন ইব্রাহিমপুর এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে রাফির মাথার ডান পাশে ইট দিয়ে আঘাত করেন দুষ্কৃতকারীরা৷এতে তিনি মাথায় গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান। এ ঘটনায় রাফির চাচা নুর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

আসামি কালু প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, ব্যবসা নিয়ে মোটরসাইকেল চালক রাফির সঙ্গে তাদের পূর্ব থেকেই বিরোধ চলছিল। কয়েকদিন আগেও এ নিয়ে কথা কাটাকাটি হয়। ঘটনার দিন রাফি একা বাইক চালিয়ে আসছিলেন। এসময় ওই রাস্তায় কালু, পারভেজসহ তার সহযোগীরা আড্ডা দিচ্ছিলেন। রাফিকে একা দেখে তারা আটকাতে যান। কালু মোটরসাইকেল আটকাতে ব্যর্থ হলে একটু সামনে অবস্থান করা পারভেজ ইটের টুকরো দিয়ে রাফির মাথায় আঘাত করেন। এতে রাফি গুরুতর জখম হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে আসামিরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের তালিকায় শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?

নোবিপ্রবি শিক্ষক সালামের পিএইচডি অর্জন 

চট্টগ্রামকে সুবজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে : সিডিএ চেয়ারম্যান

ক্ষমার পরেও শপথ নিতে পারছেন না চাকসু প্রতিনিধি

সংসদ নির্বাচনে পরাজিত মোতাহার ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান

স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত : ১১ পুলিশ সদস্য বরখাস্ত

আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি মহিলা জামায়াতের

ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন 

অফিস শেষে কাজ করতে বলা হলে কীভাবে না বলবেন? সহজ উপায় জানুন

ফাইনালে উঠবে ব্রাজিল-আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন হবে কে জানালেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

১০

‘ইসলামী ব্যাংকের আমানতকারীরা যে কোনো সময় টাকা তুলতে পারবেন’

১১

বাংলাদেশি বিলিয়নিয়ার কেন নিজ দেশের বদলে ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন

১২

সংকটকালে অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক : বিকেএমইএ

১৩

সিডিএ চেয়ারম্যান হলেন সন্দ্বীপের কৃতি সন্তান বেলায়েত হোসেন

১৪

বাপেক্সকে গ্যাস অনুসন্ধানে সক্রিয় করা হচ্ছে: জ্বালানিমন্ত্রী

১৫

মাথায় ইট মেরে মোটরসাইকেল আরোহীকে হত্যাচেষ্টায় তিন আসামি কারাগারে 

১৬

প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের চুরি হওয়া তারের ক্রেতা মাহাবুব কারাগারে

১৭

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী

১৮

প্রতিশ্রুতি নয়, বিএনপি বাস্তব উন্নয়নে বিশ্বাসী: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৯

ইসলামী ব্যাংককে আবার এস আলমকে দেওয়ার চেষ্টা হচ্ছে : নাহিদ ইসলাম

২০
X