কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ার শ্রমবাজার শিগগিরই উন্মুক্ত হবে : প্রতিমন্ত্রী নুর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার শ্রমবাজার খুব দ্রুতই বাংলাদেশিদের জন্য পুনরায় উন্মুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি বলেন, মালয়েশিয়া সরকার থেকে সংকেত পেলেই দেশটিতে নতুন করে কর্মী পাঠানো শুরু হবে।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রতিমন্ত্রী বলেন, ‘খাদ্যাভ্যাস ও পরিবেশের মিল থাকায় বাংলাদেশি কর্মীদের কাছে মালয়েশিয়া অত্যন্ত পছন্দের একটি দেশ। এটি আমাদের শ্রমবাজারের অন্যতম বড় উৎস। নানা জটিলতার কারণে মাঝখানে কর্মী পাঠানো বন্ধ থাকলেও বর্তমানে বাজারটি সচল করতে সরকার নিরলস কাজ করছে।’

প্রতিমন্ত্রী জানান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এরইমধ্যে মালয়েশিয়া সফর করেছেন এবং সেখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। এই আলোচনার পরিপ্রেক্ষিতে খুব দ্রুতই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার পথ খুলে যাবে বলে আশা করা যাচ্ছে।

শ্রমবাজার খোলার সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে নুরুল হক নুর বলেন, ‘বাজার কবে খুলবে তার সুনির্দিষ্ট দিন-তারিখ এই মুহূর্তে বলা সম্ভব নয়। কারণ, এটি মালয়েশিয়া সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে আমাদের পক্ষ থেকে শতভাগ প্রস্তুতি রয়েছে।’

তিনি আরও বলেন, বিদেশে কর্মী পাঠানোর জন্য প্রয়োজনীয় লোকবল এবং প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।

গত কয়েক বছর ধরে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নানা অনিশ্চয়তা ও চড়াই-উতরাই চললেও বর্তমান সরকারের এই তৎপরতাকে জনশক্তি রপ্তানিকারক ও বিদেশ গমনেচ্ছু কর্মীদের জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X