কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

জুলাইযোদ্ধা শাহিনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ছবি: কালবেলা
ছবি: কালবেলা

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে আহত যুবক মো. শাহিনের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বর্তমানে রাজধানীর জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এ চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত বিশিষ্ট অর্থপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই যোদ্ধা শাহিনকে দেখতে যান। ডা. আমানসহ অন্যরা শাহিনের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।

এ সময় উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. সিরাজুস সালেহীন, নিটোর ড্যাবের প্রেসিডেন্ট ডা. শামসুল আলম, সেক্রেটারি ডা. শেখ আতিকুর রহমান সুজনসহ অন্যান্য চিকিৎসক ও সংশ্লিষ্টরা।

ডা. আমান উল্লাহ জানান, দেশের বিভিন্ন স্থানে চিকিৎসাসেবা প্রয়োজন এমন ‘জুলাই যোদ্ধা’দের পাশে সরকার রয়েছে।

তিনি বলেন, আগামীকাল বুধবার (২২ এপ্রিল) সকালে পঙ্গু হাসপাতালে শাহিনের অস্ত্রোপচার করা হবে। এ জন্য দেশবাসীর কাছে তার সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর থানার সামনে সংঘটিত ঘটনায় পায়ে গুলিবিদ্ধ হন মো. শাহিন। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে রাজধানীর শ্যামলী মাঠে অনুষ্ঠিত এক জনসভায় ক্রাচে ভর করে উপস্থিত হন তিনি। বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিকভাবে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের রিহ্যাবিলিটেশন কমিটির আহ্বায়ক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ আহত শাহিনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X