কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন একাধিক পদে বড় রদবদল

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বাংলাদেশ পুলিশে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদমর্যাদার মোট ১৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে জারীকৃত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা আদেশে এ বদলি ও পদায়ন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে ডিআইজি, হাইওয়ে পুলিশ হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে ডিআইজি, পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে। ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহকে ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকায় পদায়ন করা হয়েছে।

পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে উপপুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ হিসেবে পদায়ন করা হয়েছে। বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনকে উপপুলিশ কমিশনার হিসেবে সিলেটে পদায়ন করা হয়েছে।

পুলিশ সুপার মো. আকতার হোসেনকে উপপুলিশ কমিশনার হিসেবে সিলেটে পদায়ন করা হয়েছে।

পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকে উপপুলিশ কমিশনার হিসেবে সিলেটে পদায়ন করা হয়েছে। পুলিশ সুপার ড. এলিজা শারমীনকে পুলিশ সুপার, এপিবিএন হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়াকে পুলিশ সুপার হিসেবে এসবিতে পদায়ন করা হয়েছে।

এছাড়া, ডিআইজি মো. রেজাউল করিমকে অতিরিক্ত আইজিপি হিসেবে নৌ পুলিশে, ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে টাঙ্গাইলে কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে, কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলমকে ঢাকা পুলিশ অধিদপ্তরে ডিআইজি হিসেবে, পুলিশ কমিশনার মো. মজিদ আলীকে সিআইডিতে ডিআইজি হিসেবে, হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর মেট্রো পলিটন পুলিশে পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পুলিশ অধিদপ্তরের (টিআর পদে) অতিরিক্ত ডিআইজি হিসেবে, রাঙামাটিতে দায়িত্বরত কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) এ এফ এম আনজুমান কালামকে সিলেট রেঞ্জে ডিআইজি'র কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে, মাহফুজা আক্তারকে রাজারবাগ পুলিশ টেলিকম ইউনিটে পুলিশ সুপার হিসেবে, পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইতে পুলিশ সুপার হিসেবে, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমকে রংপুর আরপিএমপিতে উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দ্রুত যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

কালবেলা/এসআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X