কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

৮৭ কোটি টাকার রক ফসফেট আমদানি করবে সরকার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশে সার উৎপাদন বৃদ্ধিতে ৩০ হাজার টন রক ফসফেট আমদানির অনুমোদন দিয়েছে সরকার। শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৮৭ কোটি ৩৬ লাখ ২৬ হাজার ৪৫৪ টাকা।

জানা গেছে, এই রক ফসফেট টিএসপি কমপ্লেক্স লিমিটেডের (টিএসপিসিএল) জন্য আমদানি করা হবে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে।

প্রস্তাব অনুযায়ী, আমদানি করা রক ফসফেটের বিপিএল মাত্রা কমপক্ষে ৭০ শতাংশ থাকতে হবে। প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ২২৩.৯০ মার্কিন ডলার। এর মধ্যে এফওবি মূল্য ১৬০ ডলার, ফ্রেইট ৬৩.৪০ ডলার এবং কমিশন ০.৫০ ডলার অন্তর্ভুক্ত রয়েছে।

দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক জেনট্রেড এফজেডই-কে সর্বনিম্ন দরদাতা হিসেবে সুপারিশ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্ব নিলেন পবিপ্রবির নতুন ভিসি

ভোজ্যতেল, সৌরবিদ্যুৎ, সিম কার্ডসহ একগুচ্ছ খাতে কর মওকুফ হচ্ছে ১০০ শতাংশ

আম খেয়ে প্রাণ গেল এক নারীর

নতুন পে-স্কেল / ​​​​​​​বাড়তি বরাদ্দ নেই বাজেটে, তবুও সরকারি চাকরিজীবীদের জন্য সুসংবাদ

কেন হলুদ জার্সি পরে খেলে ব্রাজিল?

পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবি ও জনতার পাহারা

শূন্য রানে ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া

বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ-অনুদান চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ

বিশ্বকাপ জিতে প্রেমিকা বদল করেন আর্জেন্টিনার তারকা ফুটবলার!

১০

অবশেষে পরিচয় মিলল শূন্যরেখায় থাকা সেই বৃদ্ধের

১১

ইরানকে ২২ দেশের হুঁশিয়ারি

১২

বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব

১৩

ব্রাজিলের জার্সি গায়ে মসজিদের জুতা চুরি, চুল কেটে দিল জনতা

১৪

‘বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান’

১৫

শূন্যরেখা থেকে থানা হেফাজতে পুশইনের শিকার সেই বৃদ্ধ

১৬

আবারও টস জিতল অস্ট্রেলিয়া, একাদশ থেকে বাদ সাইফ

১৭

আয়-ব্যয়ের হিসাবই কি সব? আর কী থাকে বাজেটের ভেতর?

১৮

বিশ্বকাপ জিতলে কে কত টাকা পাবে?

১৯

বাজেটের আগে স্বর্ণের দামে বড় পতন

২০
X