স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ১০:৩৩ এএম
আপডেট : ১১ জুন ২০২৬, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ জিতলে কে কত টাকা পাবে?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অবশেষে দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান। আজ রাতে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের মহামঞ্চ। তারপরই বিশ্বকাপের বাঁশিতে বাজবে ফুঁ। শুরু হয়ে যাবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। ফুটবল শৈলি, নান্দনিকতা, ড্রিবলিং আর দারুণ কিছু গোলে মেতে থাকবে বিশ্ব। কোনো দল হারবে, কোনো দল জিতবে। এভাবেই এগিয়ে যাবে লড়াই।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মোট ১৬টি ভেন্যুতে চলবে ফুটবলের জয়গান। গ্রুপ পর্বের পর ৪৮ দলের লড়াই নেমে আসবে ৩২-এ। এরপর ধাপে ধাপে ১৬ দল টিকে থাকবে। প্রি কোয়ার্টারের পর কোয়ার্টারের ৮ দল থাকবে শিরোপা যুদ্ধে। সেখান থেকে ৪ সেমিফাইনালিস্ট। এরপর ২ ফাইনালিস্ট। ৩৯ দিনের রাত-দিনের হাড্ডাহাড্ডি লড়াই, তীব্র প্রতিদ্বন্দ্বিতার ফয়সালা হবে আগামী ১৯ জুলাই।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে ৪৮ দলের যে কোনো একটি দল উঁচিয়ে ধরবে ৬.২ কেজির বিশ্বকাপের মুকুট, যা শেষবার জিতেছিল আর্জেন্টিনা।

অনেকেরই জানতে চাওয়া বিশ্বকাপ জিতলে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে? এত লম্বা পথ পেরিয়ে যারা একটুর জন্য শিরোপা ছুঁতে পারবে না তারাই বা কত টাকা পাবে?

ফিফার দেওয়া তথ্য মতে, এবারের চ্যাম্পিয়নরা ৫০ মিলিয়ন ডলার প্রাইজমানি পাবে, যা বাংলাদেশি টাকায় ৬১৪ কোটি ৪১ লাখ ৪৫ হাজার টাকা মাত্র। সবশেষ কাতার বিশ্বকাপে প্রাইজমানি ছিল ৪২ মিলিয়ন ডলার। এবার ৮ মিলিয়ন ডলার চ্যাম্পিয়ন প্রাইজমানি বেড়েছে। এর আগে বেড়েছিল মাত্র ৪ মিলিয়ন ডলার।

চ্যাম্পিয়নের পর রানার্সআপ দল পাবে ৩৩ মিলিয়ন ডলার। তৃতীয় ও চতুর্থ দল পাবে যথাক্রমে ২৯ ও ২৭ মিলিয়ন ডলার। বিশ্বকাপ থেকে শূন্য হাতে যাবে না কেউ। কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া চার দল পাবে ১৯ মিলিয়ন ডলার করে। প্রি কোয়ার্টারে বাদ পড়া আট দল পাবে ১৫ মিলিয়ন ডলার করে।

এরপর ১৭ থেকে ৩২তম দল পাবে ১১ মিলিয়ন ডলার করে। প্রথম পর্বে বাদ পড়া ১৬ দল পাবে ৯ মিলিয়ন ডলার করে। এবারই প্রথম ৩২ দল থেকে ৪৮ দলের টুর্নামেন্ট হচ্ছে। সব মিলিয়ে ম্যাচ হবে ১০৪টি।

বিশ্ব বাণিজ্য সংস্থার বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালের বিশ্বকাপ ৮০.১ বিলিয়ন ডলারের মোট উৎপাদন সৃষ্টি করবে, যা একে ইতিহাসের সবচেয়ে লাভজনক ক্রীড়া ইভেন্টে পরিণত করতে যাচ্ছে। দ্য গার্ডিয়ানের মতে, ফিফা এই চার বছরের চক্রে ১৩ বিলিয়ন ডলার আয় করবে, যা ২০২২ সালের কাতার বিশ্বকাপের ৭.৫ বিলিয়ন ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবি ও জনতার পাহারা

শূন্য রানে ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া

বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ-অনুদান চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ

বিশ্বকাপ জিতে প্রেমিকা বদল করেন আর্জেন্টিনার তারকা ফুটবলার!

অবশেষে পরিচয় মিলল শূন্যরেখায় থাকা সেই বৃদ্ধের

ইরানকে ২২ দেশের হুঁশিয়ারি

বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব

ব্রাজিলের জার্সি গায়ে মসজিদের জুতা চুরি, চুল কেটে দিল জনতা

‘বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান’

১০

শূন্যরেখা থেকে থানা হেফাজতে পুশইনের শিকার সেই বৃদ্ধ

১১

আবারও টস জিতল অস্ট্রেলিয়া, একাদশ থেকে বাদ সাইফ

১২

আয়-ব্যয়ের হিসাবই কি সব? আর কী থাকে বাজেটের ভেতর?

১৩

বিশ্বকাপ জিতলে কে কত টাকা পাবে?

১৪

বাজেটের আগে স্বর্ণের দামে বড় পতন

১৫

ওয়ালটন ফ্যান ফিফা বিশ্বকাপ কুইজে অংশ নিয়ে জিতে নিন আর্জেন্টিনার জার্সি

১৬

টাইগারদের আজ সিরিজ জয়ের মিশন, যেভাবে সাজানো হচ্ছে একাদশ

১৭

আয়োজক তিন দেশ, কখন কোথায় উদ্বোধনী অনুষ্ঠান

১৮

জুলাই সনদ বাস্তবায়নে ‘গণভোটে হ্যাঁ ফোরাম’ গঠনের ইঙ্গিত মঞ্জুর

১৯

মার্কিন দূতকে জরুরি তলব করল ভারত

২০
X