কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ১১:১৮ এএম
আপডেট : ১১ জুন ২০২৬, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ

ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের মতবিনিময় সভা। ছবি : সংগৃহীত
ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের মতবিনিময় সভা। ছবি : সংগৃহীত

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সার্বিক উন্নয়ন ও কল্যাণে একটি পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১১ জুন) রাজধানীর গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

সভায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্প্রদায় শুধু ভোট দিয়েই নয়, নির্বাচনে বিএনপির পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছে। এজন্য তিনি তাদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতে সংসদের উচ্চ কক্ষেও তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা থাকবে।

মন্ত্রী আরও বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সন্তানদের শিক্ষা, কর্মসংস্থান এবং কম সুদে ঋণপ্রাপ্তির সুযোগ বাড়ানো হবে। পাশাপাশি তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে একটি পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠার বিষয়ে সরকার ইতিবাচকভাবে চিন্তা করবে।

সভায় বিজন কান্তি সরকার বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের নার্সিং পেশায় এগিয়ে আসার আহ্বান জানান এবং এ বিষয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সভায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণ, উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা তাদের চাহিদা ও প্রত্যাশা তুলে ধরেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

দায়িত্ব নিলেন পবিপ্রবির নতুন ভিসি

ভোজ্যতেল, সৌরবিদ্যুৎ, সিম কার্ডসহ একগুচ্ছ খাতে কর মওকুফ হচ্ছে ১০০ শতাংশ

আম খেয়ে প্রাণ গেল এক নারীর

নতুন পে-স্কেল / ​​​​​​​বাড়তি বরাদ্দ নেই বাজেটে, তবুও সরকারি চাকরিজীবীদের জন্য সুসংবাদ

কেন হলুদ জার্সি পরে খেলে ব্রাজিল?

পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবি ও জনতার পাহারা

শূন্য রানে ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া

বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ-অনুদান চুক্তি স্বাক্ষর

১০

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ

১১

বিশ্বকাপ জিতে প্রেমিকা বদল করেন আর্জেন্টিনার তারকা ফুটবলার!

১২

অবশেষে পরিচয় মিলল শূন্যরেখায় থাকা সেই বৃদ্ধের

১৩

ইরানকে ২২ দেশের হুঁশিয়ারি

১৪

বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব

১৫

ব্রাজিলের জার্সি গায়ে মসজিদের জুতা চুরি, চুল কেটে দিল জনতা

১৬

‘বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান’

১৭

শূন্যরেখা থেকে থানা হেফাজতে পুশইনের শিকার সেই বৃদ্ধ

১৮

আবারও টস জিতল অস্ট্রেলিয়া, একাদশ থেকে বাদ সাইফ

১৯

আয়-ব্যয়ের হিসাবই কি সব? আর কী থাকে বাজেটের ভেতর?

২০
X