কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

পিএইচডি প্রোগ্রামে বৃত্তি দিবে প্রধানমন্ত্রীর তহবিল

পিএইচডি প্রোগ্রামে বৃত্তি দিবে প্রধানমন্ত্রীর তহবিল

প্রধানমন্ত্রীর ‘গবেষণা ও উচ্চশিক্ষা সহায়তা তহবিল’-এর আওতায় দেশের বিশ্ববিদ্যালয়সমূহে পিএইচডি প্রোগ্রামে বৃত্তি প্রদানের কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে সচিবালয়ে এ সহায়তা তহবিলের স্টিয়ারিং কমিটির সভায় বৃত্তি প্রদানসংক্রান্ত নীতিমালাটি চূড়ান্ত করা হয়। নীতিমালা অনুযায়ী, তিন বছর মেয়াদি এ বৃত্তির জন্য নির্বাচিত একজন পিএইচডি গবেষক প্রতি মাসে ৫০,০০০ টাকা বৃত্তিসহ অন্যান্য সুবিধা পাবেন।

সভায় ২০২৬-২৭ অর্থবছরে বৃত্তির জন্য আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্তও গৃহীত হয়।

সভায় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসানসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট মহাপরিচালক ও পরিচালকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১০

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১১

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১২

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৩

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

১৪

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

১৫

ইসরায়েলের হামলা এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

১৬

ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

১৭

আই হ্যাভ অ্যা প্ল্যান : শাবিপ্রবি উপাচার্য 

১৮

বগুড়া মহানগর বিএনপির কমিটি ঘোষণা

১৯

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরার গানসহ আরও যা থাকছে

২০
X