

বগুড়া মহানগর বিএনপির ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (১০ জুন) সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী (হিরু) সভাপতি, মশিউর রহমান শামীম সিনিয়র সহ-সভাপতি, মনিরুজ্জামান মনি সাধারণ সম্পাদক, মাহমুদুল হাসান তুহিন যুগ্ম সাধারণ সম্পাদক এবং সোলাইমান আলী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া মহানগর বিএনপির এই ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। এছাড়া খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
দায়িত্বপ্রাপ্ত নতুন সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী (হিরু) বিষয়টি নিশ্চিত করে বলেন, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।