কালবেলা অনলাইন
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১১:২৫ এএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বুলেট হত্যায় গ্রেপ্তার ৫ ঘাতকই ডাকাতি মামলার আসামি

বুলেট বৈরাগী
বুলেট বৈরাগী

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এই পাঁচজন আগে থেকেই রেলওয়ে ডাকাতি মামলার আসামি। গ্রেপ্তার ৫ জনের মধ্যে ৪ জন বুলেট বৈরাগী হত্যার সঙ্গে সরাসরি জড়িত।

আজ সোমবার (২৭ এপ্রিল) র‌্যাবের এক কর্মকর্তা কালবেলাকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বুলেট বৈরাগী বাস থেকে নেমে সিএনজিচালিত অটোরিকশাতে উঠেছিলেন। ছিনতাইকারীরা আগে থেকেই ওই সিএনজিচালিত অটোরিকশাতে ছিল।

এর আগে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি হাড়াতলী এলাকার ফুটপাত থেকে বুলেট বৈরাগীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, মাথার পেছনের জখমসহ আঘাতের চিহ্ন প্রথমে সড়ক দুর্ঘটনা বলেই সন্দেহ করা হচ্ছিল। কিন্তু তিনি বাস থেকে মহাসড়কের কুমিল্লা প্রবেশমুখ পদুয়ার বাজার বিশ্বরোডে না নেমে কেন আরও চার কিলোমিটার দূরে কোটবাড়ি হাড়াতলী এলাকায় গেলেন; কারা নিয়ে গেল, কেন নিয়ে গেল— এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ধারণা করা হয়, তিনি ছিনতাইয়ের কবলে পড়ে খুন হয়েছেন।

র‌্যাব-১১ সিপিসির অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম কালবেলাকে বলেন, এটি ক্লু-লেস মার্ডার। ঘটনার পর থেকে র‌্যাব তদন্ত চালাচ্ছে। যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ব্যক্তির সঙ্গে থাকা মোবাইল ফোন শনিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত সচল ছিল বলে নিশ্চিত হওয়া গেছে। ওই ফোনে পরিবারের সঙ্গে রাত আড়াইটার আগ পর্যন্ত কথা হয় বুলেট বৈরাগীর। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। তারা মোবাইল ফোনের ট্র্যাক ধরে তদন্ত করছেন।

এদিকে বুলেট বৈরাগীর মরদেহের ময়নাতদন্ত গতকাল সকালে সম্পন্ন হয়েছে। পরে বেলা ১১টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর মরদেহ কুমিল্লা পৌরপার্ক সংলগ্ন কাস্টমস অফিসে আনা হয়। সেখানে কমিশনার আব্দুল মান্নান সর্দারসহ কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। মরদেহ নিয়ে দুপুর ১২টার দিকে গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন পরিবারের সদস্যরা। পরে রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের নিজ বাড়ির আঙিনায় ধর্মীয় রীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১০

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১১

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১২

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৩

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৪

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৫

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৬

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৭

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৮

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৯

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

২০
X