যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের মূল লক্ষ্য মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া : প্রধানমন্ত্রী 

যশোর সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
যশোর সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

যশোরে বহুল প্রতীক্ষিত ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রকল্পের উদ্বোধন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হলো দ্রুত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং জনগণকে অসুস্থতা থেকে দূরে রাখতে সচেতন করে তোলা।

তিনি বলেন, ‘আমরা যদি দেশ ও জাতিকে এগিয়ে নিতে চাই, তাহলে একটা সুস্থ জাতি গড়ে তোলা অপরিহার্য। সুস্থ জাতি ছাড়া উন্নয়ন সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্বাস্থ্যসেবা সহজে মানুষের ঘরে পৌঁছে দেওয়া সম্ভব হবে। দ্রুততার সঙ্গে স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের প্রত্যাশা, আমাদের লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

উল্লেখ্য, ২০১০ সালে প্রতিষ্ঠিত যশোর মেডিকেল কলেজে বর্তমানে ২৫০টি শয্যা রয়েছে। নতুন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে হাসপাতালটির শয্যাসংখ্যা ৫০০-তে উন্নীত করা হবে, যা এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী যশোর ইনস্টিটিউট পরিদর্শন করেন এবং সেখানে সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X