কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘সশস্ত্র বাহিনীর সদস্যদের কোনো বিচারিক ক্ষমতা নেই’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘বর্তমানে সশস্ত্র বাহিনীর সদস্যদের কোনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা নেই। অন্তর্বর্তী সরকারের সময় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশজুড়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল, যা অফিশিয়ালি এখনো প্রত্যাহার করা হয়নি। তবে নির্বাচনের পর তাদের কার্যপরিধিতে পরিবর্তন এসেছে।’

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘বড় পরিবর্তনটি হলো, আগে তাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল, সেটি এখন আর নেই। এখন আমাদের সিভিল ফোর্স বা বেসামরিক আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করছে।’

তিনি বলেন, ‘বর্তমানে সেনাবাহিনীর ভূমিকা কেবল প্রতীকী। মাঠে তাদের উপস্থিতির একটি সিম্বলিক ভ্যালু আছে, যা অপরাধীদের জন্য প্রতিবন্ধক হিসেবে কাজ করে। আগে তারা নিজেরাই গ্রেপ্তার বা সরাসরি আইনি পদক্ষেপ নিতে পারতেন। এখন আর সেই সুযোগ নেই। নির্বাচনের সময় স্ট্রাইকিং ফোর্সের মতো তাদের যেভাবে রাখা হতো, তারা এখন সেভাবেই আছেন।’

সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে, এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘আমি মনে করি না এটি খুব বেশিদিন থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। তবে বর্তমান অবস্থায় সেনাবাহিনী থাকাটা সাধারণ মানুষের মনে এক ধরনের নিরাপত্তার বোধ তৈরি করে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহু জানে, আসল বস কে: ট্রাম্প

নেই বাবার জানাজায়, কোথায় আছেন মোজতবা খামেনি?  

বঙ্গোপসাগরে ট্রলিং সিন্ডিকেটের দৌরাত্ম্য

রোহিঙ্গা ক্যাম্পে গোপন পথ, বাড়ছে অপরাধের শঙ্কা

বড় অঙ্কে পরিবর্তনের পর আজ যত টাকা ভরিতে মিলছে স্বর্ণ

শৈশবের দারিদ্র্য নিয়ে ব্রিটিশ শিক্ষামন্ত্রীর মন্তব্য, অতিরঞ্জনের অভিযোগ প্রতিবেশীর

যেভাবে ব্রিটিশ ‘গ্যাংস্টারদের’ নতুন আখড়া হয়ে উঠল নেদারল্যান্ডস 

বায়ুদূষণে আজ শীর্ষে নয়াদিল্লি, ঢাকার অবস্থান কত

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে রাষ্ট্রদূত মুশফিকের বার্তা

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১০

৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিতে আরও সময় চাইলেন ট্রাম্প

১১

নতুন পে-স্কেলে বেতন কাঠামো ও সফটওয়্যার নিয়ে জটিলতা

১২

বাঁচতে চান শাবিপ্রবি শিক্ষার্থী আশরাফুল

১৩

গোলাপগঞ্জে দেশের প্রথম ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’

১৪

‘ম্যানার শিখিয়ে’ বহিষ্কার জাবির ১২ শিক্ষার্থী

১৫

দিনে মাত্র ৩০ মিনিট হাঁটলেই দেওয়া হবে পুরস্কার

১৬

এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি

১৭

প্যারাগুয়ে গোলরক্ষক হাত বাড়ালেও হ্যান্ডশেক করেননি এমবাপ্পে, তুমুল বিতর্ক

১৮

রোনালদোর চেয়েও এগিয়ে কেপ ভার্দের গোলরক্ষক

১৯

ভয়াবহ খরায় পুড়ছে ইউরোপ, ধানক্ষেত শুকিয়ে যাচ্ছে

২০
X