কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত সহস্রাধিক 

এপ্রিলে মোট ৫২৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
এপ্রিলে মোট ৫২৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত এবং ১২৬৮ জন আহত হয়েছেন।

বুধবার (১৩ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এপ্রিলে মোট ৫২৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৫১০ জন নিহত ও ১২৬৮ জন আহত হয়েছে। রেলপথে আরও ৫৪টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছে। এছাড়া, নৌ পথে ৫ টি দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।

এপ্রিলে সড়ক, রেল ও নৌ-পথে ৫৮৬টি দুর্ঘটনা ঘটেছে। এতে সর্বমোট ৫৬৩ জন নিহত ও ১২৭৯ জন আহত হয়েছেন।

এসময় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। ১৩৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪২ জন নিহত ও ১২৪ জন আহত হয়েছে। এটি মোট দুর্ঘটনার প্রায় ২৬.৩৭ শতাংশ।

এ মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে, অন্যদিকে সবচেয়ে কম হয়েছে ময়মনসিংহ বিভাগে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘পরিবহন সেক্টর পরিচালনার পদ্ধতি সংস্কার করা জরুরি। দেশি-বিদেশি পরিবহন বিশেষজ্ঞদের নিয়ন্ত্রণে পরিবহন সেক্টর পরিচালনা করা গেলে পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, মানুষের যাতায়াতের দুর্ভোগ নিরসন, প্রতিবছর হাজার হাজার মানুষের মৃত্যুর মিছিল থামানো যাবে। তাই নতুন সরকারকে পুরোনো পদ্ধতি থেকে বেরিয়ে আসার অনুরোধ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

১১

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

১২

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

১৩

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

১৪

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

১৫

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

১৬

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১৮

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১৯

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

২০
X