কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ
প্রতিমন্ত্রী শাহে আলমের অভিযোগ

সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন উপদেষ্টা আসিফ

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি : সংগৃহীত
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২৩ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার বিভাগে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থায় সংঘটিত দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে ৭ সদস্যের এ কমিটি গঠন করা হয়।

তিনি বলেন, কমিটিকে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ের অনিয়মও তদন্ত করে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন।

তিনি আরও জানান, পিরোজপুরে একটি উন্নয়ন প্রকল্পে টেন্ডার হওয়ার পর কোনো কাজ না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ কারণে গত দুই বছর ধরে জেলার সব উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে। শিগগিরই সরেজমিন পরিদর্শন করে এসব প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, শুধু পিরোজপুর নয়, দেশের বিভিন্ন জেলায় রাস্তা ও সেতু নির্মাণসহ উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এগুলোও তদন্তের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

রিজার্ভ আরও বাড়ল

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১০

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১১

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১২

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৩

৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে?

১৪

প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নূরুল আলমের বইয়ের মোড়ক উন্মোচন

১৫

নিখোঁজের একদিন পর পতিত জমিতে মিলল বৃদ্ধার মরদেহ

১৬

মার্কিন নিষেধাজ্ঞায় চট্টগ্রামে বর্হিনোঙরে পড়ে আছে ৬০ কোটি টাকার জাহাজ

১৭

দেশে ফেরার পরই কারাগারে, সাবেক সেই প্রধানমন্ত্রী এবার পাচ্ছেন মুক্তি

১৮

যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে : আরাগচি

১৯

ইতিহাসের দীর্ঘতম সফরে নিউজিল্যান্ডে যাচ্ছে ভারত, খেলবে এক ডজন ম্যাচ 

২০
X