কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

পাটুরিয়া-আরিচা ফেরিঘাটে অনিয়মের ঘটনায় ব্যবস্থা গ্রহণের নির্দেশ

পরিদর্শনকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানসহ অন্যান্যরা। ছবি : সংগৃহীত
পরিদর্শনকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানসহ অন্যান্যরা। ছবি : সংগৃহীত

পাটুরিয়া-আরিচা ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও বিভিন্ন অনিয়মের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

সোমবার (২৫ মে) দুপুরে পাটুরিয়া-আরিচা ফেরিঘাট ও লঞ্চঘাটে নৌপথে ঘরমুখো মানুষের ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি ও কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।

পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক গঠিত পাটুরিয়া ফেরিঘাটে দায়িত্বপ্রাপ্ত ভিজিল্যান্স টিমের লিডার ও মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ এমরান হোসেন যাত্রীবেশে টিকিট ক্রয় করতে গিয়ে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের সত্যতা পান। এর প্রেক্ষিতে প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

মানিকগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে লুজ টিকিটিং এজেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে নৌপরিবহন প্রতিমন্ত্রী বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারির নির্দেশনাসহ ইজারার চুক্তির শর্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক অবিলম্বে মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশ দেন।

এ ছাড়া পাটুরিয়া ৫ নম্বর ঘাটের টিকিট কাউন্টারে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যকে ভাড়া আদায়ের কার্যক্রমে সম্পৃক্ত করা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা প্রমাণ হওয়ার প্রেক্ষিতে বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আব্দুস সালামকে তাৎক্ষণিক কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। তার জবাব সন্তোষজনক না হলে বিভাগীয় মামলার নির্দেশনা দেওয়া হয়।

একই ঘটনায় সংশ্লিষ্ট আনসার সদস্য ও কাউন্টারের দায়িত্বরত বিআইডব্লিউটিসির উচ্চমান সহকারী মো. তারেক হোসেনকে তাৎক্ষণিক দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি অনিয়ম ও দায়িত্বে অবহেলার ঘটনায় তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১০

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১১

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১২

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৩

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৫

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৬

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৭

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৮

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

১৯

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

২০
X