কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৭:৫৭ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘পরিস্থিতি মাথায় রেখে দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা’ 

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ছবি : সংগৃহীত
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ছবি : সংগৃহীত

সমসাময়িক পরিস্থিতি মাথায় রেখে দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। রোববার (৮ অক্টোবর) সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনে ডিএমপি সদর দপ্তরে নিরাপত্তাসংক্রান্ত সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, প্রত্যেকটা পূজামণ্ডপে পূজা উদযাপন পরিষদের নেতাদের ও টহল পুলিশের প্রয়োজনীয় নম্বরগুলো প্রকাশ্যে ঝুলিয়ে রাখতে হবে, যাতে যে কোনো সময় যোগাযোগ করা যায়। এ ছাড়া ইন্সপেকশন চেক লিস্টে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনের সময় স্বাক্ষর করবেন। স্বেচ্ছাসেবীদের কাজ সম্পর্কে সংশ্লিষ্ট থানার পুলিশ পরিদর্শক (অপারেশন বা তদন্ত) উপস্থিত থেকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।

হাবিবুর রহমান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দেশের সব নাগরিক মিলে একটি অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এ জন্য যে কোনো ধরনের প্রতিকূলতা সম্মিলিতভাবে মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

সভার শুরুতে শারদীয় দুর্গোৎসবে ডিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থা উপস্থাপন করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার।

প্রসঙ্গত, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব ১৪ অক্টোবর (শনিবার) মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে। ২০ অক্টোবর ৬ষ্ঠী ও ২৪ অক্টোবর বিজয়া দশমী ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X