কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৪:১৫ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৬, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব না পেলে আইন অনুযায়ী আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে রোববার বিকেলের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

তিনি জানান, জনস্বার্থ এবং মানুষের জীবনের নিরাপত্তার প্রশ্নে আইন অনুযায়ী শাস্তির বিধান নিশ্চিত করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষের জবাব সন্তোষজনক না হলে প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্ত্রী আরও জানান, এ ঘটনায় একটি ফৌজদারি মামলা হয়েছে। তদন্তে যা বেরিয়ে আসবে, তার ভিত্তিতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে তিনি অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, গ্রাম থেকে উপজেলা এবং উপজেলা থেকে ঢাকামুখী দুই ধাপেই অ্যাম্বুলেন্স সেবা চালু করা হবে।

সাখাওয়াত হোসেন জানান, দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স উৎপাদনের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক হয়েছে। বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে দুই ধরনের অ্যাম্বুলেন্স তৈরির পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ (পোস্ট ডেলিভারি) ওয়ার্ডে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

কালবেলা/এসএ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

১০

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

১১

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

১২

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

১৩

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৪

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

১৫

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

১৬

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

১৭

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

১৮

রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসারের

১৯

মেসিহীন মায়ামির জয়, অভিষেকেই নজর কাড়লেন কাসেমিরো

২০
X