শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৮:২৫ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

জর্ডানের সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক হামলা

জর্ডানের আজরাক সামরিক ঘাঁটি। ছবি: সংগৃহীত
জর্ডানের আজরাক সামরিক ঘাঁটি। ছবি: সংগৃহীত

জর্ডানের আজরাক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। হামলার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানায়, যুক্তরাষ্ট্রের ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’ লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আইআরজিসি আরও জানায়, হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা করা হবে। তারা সতর্ক করে বলেছে, ‘সন্ত্রাসী আমেরিকান সেনাবাহিনী যদি আবারও আগ্রাসন চালায়, তাহলে এই অঞ্চলে থাকা অন্য কোনো মার্কিন ঘাঁটিই আমাদের হামলা থেকে নিরাপদ থাকবে না।’

এদিকে, জর্ডান জানিয়েছিল, ইরান থেকে ছোড়া আটটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, ইরানে মার্কিন বিমান হামলায় আইআরজিসির তিন সদস্য নিহত হয়েছেন। ইরানি সেনাবাহিনীর ৮ সদস্য নিহত হওয়ার পর আইআরজিসির ৩ সদস্য নিহত হয়েছেন। ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে চালানো মার্কিন বিমান হামলায় সেনাসদস্যরা নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণের প্রত্যয় সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউনের

সরকারি কেয়ার সেন্টারে শিশু অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা বরখাস্ত

১০

‘স্ট্যান্টবাজি করতেই ১১ দল তিস্তা নিয়ে আন্দোলনের কথা বলছে’

১১

বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর, বদলাচ্ছে চিরাচরিত ধারা

১২

বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা

১৩

‘নির্বাচন ঘনিয়ে আসায় নেতানিয়াহুর এখন নতুন শত্রু দরকার’

১৪

মরক্কোর হারে নোরার চোখে জল, ‘প্রেমিক’ হাকিমির জন্য কী লিখলেন?

১৫

যার মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা, সেই রিয়াজ কারাগারে

১৬

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী হাসপাতালে

১৭

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

১৮

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া

১৯

সাতকানিয়ায় বন্যার মধ্যে কবরস্থানের দেয়াল ভাঙচুরের অভিযোগ

২০
X