কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৭:৫৭ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন সারোয়ার আলমগীর

শপথ নিচ্ছেন সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
শপথ নিচ্ছেন সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম-২ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর। তাকে শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শপথ নেন তিনি।

এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭৯ চট্টগ্রাম-২ আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থী সরোয়ার আলমগীরের নাম-ঠিকানা সংবলিত প্রজ্ঞাপন ৯ জুলাই (বৃহস্পতিবার) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন। একইসঙ্গে আদালত জানিয়েছেন, সংসদ সদস্য হিসেবে তার শপথগ্রহণে আর কোনো আইনগত বাধা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী দিল সুপার কম্পিউটার

‘বৈষম্যহীন দেশের জন্য এত রক্ত দেওয়ার পরও চাঁদাবাজি-দখলবাজি শুরু হয়েছে’

বিশ্ব জনসংখ্যা দিবস আজ

বদলে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চিত্র / ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ট্রাম্পের অনুমতি

টানা বৃষ্টিতে পানের বরজে ধস, স্বপ্নভঙ্গ চাষিদের 

বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম কাদের

কোরআনের যে ৪০ আয়াত প্রতিটি মুসলিমের মুখস্থ থাকা উচিত

সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-শিশু

মিয়ানমারে ২৪ ঘণ্টায় দুই দফা ভূমিকম্প

বন্যপ্রাণীর সুরক্ষায় পাঁচটি রোপওয়ে করিডোর

১০

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

১১

ইতালিতে অভিবাসী শ্রমিকদের শোষণ নিয়ে রোমে আলোচনা সভা

১২

বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

১৩

পৌরসভার পানির পাম্পে আসছে গ্যাস

১৪

নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২

১৫

ভক্তদের কাছে ক্ষমা চেয়ে যে বার্তা দিলেন ভিনিসিয়ুস

১৬

তেলবাজার নিয়ে নতুন সতর্কতা আন্তর্জাতিক জ্বালানি সংস্থার

১৭

লেবাননে এক সপ্তাহে ২০টির বেশি হামলা, দাবি ইসরায়েলের

১৮

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

১৯

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, এসএসসি পাসেই আবেদন

২০
X