কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৭:০৭ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকার ৪১৬ বছরপূর্তি

৩১ জুলাই থেকে আট দিনব্যাপী ‘হৃদয়ে ঢাকা’ উৎসব

ঢাকার ৪১৬ বছরপূর্তি উপলক্ষে আট দিনব্যাপী উৎসব। ছবি : কালবেলা
ঢাকার ৪১৬ বছরপূর্তি উপলক্ষে আট দিনব্যাপী উৎসব। ছবি : কালবেলা

রাজধানী ঢাকার ৪১৬ বছরপূর্তি এবং এক আগস্টের ঐতিহাসিক ‘ঢাকা দিবস’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আগামী ৩১ জুলাই থেকে সাত আগস্ট পর্যন্ত আট দিনব্যাপী ‘হৃদয়ে ঢাকা’ শীর্ষক বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশ সচেতনতা এবং নগর ব্র্যান্ডিংকে বিশ্বদরবারে নতুন উচ্চতায় তুলে ধরার লক্ষ্যেই এ মেগা উৎসবের আয়োজন করা হচ্ছে।

সোমবার (১৩ জুলাই) নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘হৃদয়ে ঢাকা’ কেবল একটি উৎসব নয়; এটি ঢাকার ঐতিহ্য পুনর্জাগরণ এবং পরিচ্ছন্ন-সবুজ নগরী গড়ে তোলার একটি দীর্ঘমেয়াদি নাগরিক আন্দোলন। ৩১ জুলাই ভোরে অনুষ্ঠিত হবে ‘ঢাকা হেরিটেজ সাইকেল র‍্যালি’। একই দিন বিকেলে হাতি, ঘোড়ার গাড়ি, পালকিসহ নানা ঐতিহ্যবাহী অনুষঙ্গ নিয়ে বের হবে বর্ণাঢ্য ‘ঢাকা শোভাযাত্রা’।

শনিবার (১ আগস্ট) ‘ঢাকা দিবস’ উপলক্ষে ভোরে আয়োজন করা হবে ‘ঢাকা হেরিটেজ ম্যারাথন’। বিকেল ৪টায় লালবাগ কেল্লায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। একই সঙ্গে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ কর্মসূচির আওতায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হবে।

রোববার (২ আগস্ট) লালবাগ কেল্লায় অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব, বিশেষ ‘ঢাকা আড্ডা’ এবং সন্ধ্যায় ঐতিহ্যবাহী কাওয়ালীসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া সোমবার (৩ আগস্ট) বুড়িগঙ্গা নদীতে খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত আয়োজন করা হবে ঐতিহ্যবাহী নৌকাবাইচ।

শনিবার (১ আগস্ট) থেকে শুক্রবার (৭ আগস্ট) পর্যন্ত সপ্তাহজুড়ে রাজধানীর বিভিন্ন স্থানে থাকবে নানা আয়োজন। এর মধ্যে রয়েছে— মধুমিতা সিনেমা হলে ঢাকাকে নিয়ে নির্মিত পুরোনো চলচ্চিত্র প্রদর্শনী; বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) বিশেষ নাটক ও অনুষ্ঠান সম্প্রচার; বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চনাটক, আর্ট ক্যাম্প ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা; রাজধানীর বিভিন্ন বিপণিবিতানে ‘দ্য গ্রেট ঢাকা সেল’; সদরঘাট থেকে ঐতিহ্যবাহী নৌযানে ‘হেরিটেজ ক্রুজ’ ভ্রমণ।

ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, ১৬১০ সালে সুবাহ বাংলার রাজধানী হিসেবে ঢাকার যাত্রা শুরু হয়। পরে ১৮৬৪ সালের ১ আগস্ট ঢাকা পৌরসভা প্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক নগর প্রশাসনের পথচলা শুরু হয়, যার ধারাবাহিকতায় আজকের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ কারণেই ১ আগস্টকে ‘ঢাকা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ-অভ্যুত্থান থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান—বাংলাদেশের প্রতিটি গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী এই ঢাকা। সেই ঐতিহ্য ধারণ করেই একটি পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক রাজধানী গড়ে তোলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লক্ষ্য।

প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির প্রসঙ্গ টেনে প্রশাসক বলেন, দেশের সার্বিক আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে নির্ধারিত সময়েই উৎসব অনুষ্ঠিত হবে। তবে পরিস্থিতির অবনতি হলে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে কর্মসূচির সূচিতে পরিবর্তন আনা হতে পারে। তা সত্ত্বেও এই প্রাণের উৎসব অবশ্যই উদযাপন করা হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে টপকে শীর্ষে এমবাপ্পে 

পবিপ্রবিতে যুক্ত হচ্ছে হেলথ সায়েন্স অনুষদ

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ বিএনপিকে দেশছাড়া করবে’

ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ইংল্যান্ড

২ বছরেও থামেনি ইয়ামিনের বাবার অশ্রু আর ন্যায়বিচারের প্রতীক্ষা

১৬ মাদক কারবারির আত্মসমর্পণ, ফুল দিয়ে বরণ করলেন পুলিশ 

ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের সহজ শর্তে ঋণের আশ্বাস

প্রথমার্ধ শেষে ৪-০ গোলে এগিয়ে ইংল্যান্ড

প্লাস্টিকের বোতল দিলেই মিলছে গাছ

১০

৪৪৮ কোটি টাকার তীররক্ষা বাঁধে ধস, বাড়ছে আতঙ্ক

১১

২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে কোন দল, আগাম জানাল এআই

১২

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে, কী বলছে নিয়ম?

১৩

বিপৎসীমার কাছাকাছি যমুনা ও বাঙালি নদীর পানি

১৪

এএইচএফ কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

১৫

মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

যেভাবে চোরের খপ্পরে পড়লেন ব্যারিস্টার আরমান 

১৭

আর্জেন্টিনা নাকি স্পেন, কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

১৮

সংস্কৃতিকে দলীয় স্বার্থে ব্যবহার থেকে বেরিয়ে আসতে চাই: সংস্কৃতি প্রতিমন্ত্রী

১৯

ফ্যাসিস্টদের পকেট ভরার সব রাস্তা বন্ধ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

২০
X